somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দু:স্বপ্নের দু:স্বপ্ন

০২ রা অক্টোবর, ২০১০ দুপুর ১২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এমন কি হতে পারে একদিন
অন্ধকারই হবে আলোর নিয়ম, সবাই ভুলে যাবে সুর্যোদয়
কদাকার পুঁতিগন্ধ ভুলিয়ে দেবে সৌরভের সংজ্ঞা,
মিথ্যে আর বিশ্বাসঘাতকতা
আগাছার মতো ঢেকে দেবে সত্যকে
তরুণেরা অশিক্ষিত হতে প্রতিযোগিতা করবে
জ্ঞান-বিজ্ঞান চির নিষিদ্ধ হয়ে নিষিদ্ধ গল্পগুলো
পাঠশালায় কোরাস করে পড়বে শিশুরা,
ভাল কিছুর বদলে হত্যা, ঘৃণা, লালসার সুফল বোঝাবে ইশপ?

হতে কি পারে - শুধু অশুভ শয়তানের উপাসনাই হবে
ভালবাসা অতীত হয়ে নগ্নিকাই ভালবাসা হবে
খুবলে খাবে নর নারী পরষ্পরকে ছলনায়
পুরুষ হবে মাংসের জল্লাদ
নারী হবে রমনীয় পতিতা
এমন কি হতে পারে সঙ্গীতও মুছে যাবে হৃদয় থেকে
এবং কলের গান থেকে, তীব্র চিৎকার আর
ভয়ানক কোলাহলে ডুবে থাকবে সকাল দুপুর রাত
নেশা হবে স্বাভাবিক, পানির বদলে
ট্যাপ ছাড়লেই ঝড়বে কড়া মদ?

এমনও কি অমানুষ হতে পারে মানুষ,
এমন অসভ্য? শান্তিপ্রিয়রা বিলিন হবে, সুকুমার মন
হারিয়ে যাবে,
আর যুদ্ধবাজেরা উল্লাসে মেতে থাকবে,
ফুলেদের বুলডোজার পিষে দিয়ে
বারুদ বোমাই হবে জনপ্রিয় খেলনা, রূপকথা নয়
শিশুরা জানবে রক্তই সুখ, ব্যাথাই আনন্দ
প্রয়োজনে প্যাথেডিনের টিউটর আসবে বাড়িতে?

এমনও কি হতে পারে
বেঁচে নেই একজনও দয়ালু,
একজন নেতা, একজন মহান, একজন কবি, একজন নিরাপরাধ মাসুম,
একজন বোকা যে নিজে হেরে অন্যকে সুখী করতে চায় এবং
এমন কি হতে পারে সর্বশেষ মানুষটি বিদায় নেবার পর
অমানুষ দানবেরা গড়ে যাবে ইতিহাস?

সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১০ দুপুর ১২:৪৪
১৭টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রিলেশনশিপ

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৮ ই জুন, ২০২৬ রাত ১০:২৩

রিলেশনশিপ
সাইফুল ইসলাম সাঈফ

কোনো রমণীর সাথে রিলেশনশিপে
জড়াইনি বলে প্রতিদিন-ই শুনতে হয়
উপহাস, ঠাট্টা, বিদ্রূপ, পরিহাস, তাচ্ছিল্য
ও ব্যঙ্গ কতো কথা, খুব খারাপ লাগে
সারাদিন তা কানে খালি বাজে
পালাতে ইচ্ছে করে বিমর্ষ, লাজে!

বয়স হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

'তুমি আমাকে এটা কোন ধরনের হোটেলে নিয়ে এলে?'

লিখেছেন এমএলজি, ১৯ শে জুন, ২০২৬ রাত ১:২৮

এ লেখাটি ম্যাচিউর পাঠকদের জন্য। সে কারণে reader discretion is advised, অর্থাৎ, অস্বস্তি লাগলে পড়বেন না।

ব্যবসায়িক কাজে চায়না গেলেন হাজি মামুন (ছদ্মনাম)।

পঞ্চাশোর্ধ বয়সের সংসারী মানুষ তিনি। ঘরে পরহেজগার... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৮

লিখেছেন রাজীব নুর, ১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:২২



আজ শুক্রবার। শুক্রবার মুসলমানদের জন্য বিশেষ একটি দিন।
আজ বাংলা আষাঢ় মাসের ৫ তারিখ। যদিও বর্ষাকাল। আজ আকাশে মেঘ নেই। বরং রোদ উঠেছে। রোদের তাপ ভালোই। শাহেদ পথে বের... ...বাকিটুকু পড়ুন

ইউরোপের সবচেয়ে বড় ফিনটেঁক কোম্পানী রিপাবলিক ইউরোপকে ছেড়ে দেওয়ার সত্য ঘটনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:১৩

বাংলাদেশের আইটি ফার্মগুলোর মাঝে আমার ফার্মই তাঁর ইঞ্জিনিয়রাদের সবচেয়ে বেশি বেতন দিতো। আমার সিনিয়র রুবি অন রেইলস ব্যাকএন্ড ডেভেলপার ছিলো রিফাত। বয়স ৩০, সেই বয়সেই সে মাসে পেতো... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো পূর্ণিমায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫



তুমি ছাড়া ভালো লাগে না পূর্ণিমা চাঁদ, তুমি লুকিয়ে চন্দ্রিমার হলুদ বর্ণে। মায়াবী জোছনা মাখা রাত সবই যেন নিস্ফল, মন যেন হারিয়েছে আঁধারে সব সময় কাঁদে। চারিদিকে যেন... ...বাকিটুকু পড়ুন

×