somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্যাকটাসের কাঁটা

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সোমা, তোর কি মনে আছে ভার্সিটির পুকুরটাকে যেখানে শেষবার আমরা বসেছিলাম। ফিশারিজ এর সিঁড়ি, তারপর উঠে হেঁটে গেলাম। তোর তো খুব পছন্দের ছিল জায়গাটা, দক্ষিণ পার, বাগান বিলাসের ঝোপ, সাদা খরগোশের মত রঙ করা নারকেলের ঘাট। সেদিনও আজকের মত গরম ছিলো। একটা খাতাকে ব্যাগ থেকে বের করে আমাকে বাতাস করছিলি তুই। আচ্ছা আজও ঘামছিস। ঘামলে শ্যামলা মুখটা বৃষ্টি ভেজা জানালার মত সুন্দর দেখায় ! তোর মুখের ঘামের ফোঁটাকে মুক্তোর মত লাগে। আমি কি স্বার্থপরই না হয়ে যায়। গরমে পুড়ে যাওয়া মেয়ের শরীরে সমুদ্রের মুক্তো খুঁজেছি।

চোখ বন্ধ করে সোমা প্রিতমের কথা শোনে।
প্রি, শেষ দিনের সকালটা বড় সুন্দর ছিল। বিকেলটা এমন পোড়া হল কেন? আমি জানলাম যখন রাতে। তারপর ছুটে গেলাম। তোমাকে দেখতেই দেয়া হল না। তুমি ভাল হলে আমি সেই পুকুরে যাবো নিয়ে। সাধা ধপধবে হাঁস।
সেই রেইনি রেইনি হাঁস কাপল। ও তো আমাদের ফলো করতো। সোমা হাঁসের ওখানে ঘাসের ওপর তুই পা ছড়িয়ে বসবি। আজকে এত মনে হলো সেই ছবিটা!

সোমা ভাল করে জানে প্রিতমের মেরুদণ্ড কখনোই আর ঠিক হবে না। সে ঘাসের উপর পা ছড়িয়ে বসতে পারবে না কোনদিন।
সোমা, আমাদের নিজেদের একটা সংসার হবে ভেবেছিলাম। এখনো যখন সংজ্ঞাহীন ছিলাম আমি যেন একজোড়া ছোট্ট জুতো দেখছি। যেন আমাদের সেই আলো। আলোর পায়ে খুব ছোট জুতো জোড়া।
প্রি!
ফোনের ওপাশে কোন শব্দ থেমে যায়। ইন্ডিয়া থেকে বেশিক্ষণ কথা বলা যায় না। কার্ডে দ্রুত টাকা কাটে। মুখর তরুণটির একটানা কথা বলতে কষ্ট হয়। ডাক্তারের নিষেধ। সোমা এও জানে সামনা সামনি প্রিতমকে আর চেনা যাবে না। রোড এক্সিডেন্টের পর প্রিতমের ফর্সা মুখটা বিভৎস হয়ে গিয়েছিল।

কিছুক্ষণ পর শব্দ ফিরে আসে। বাচ্চা ছেলের মত কান্না ভেজা কণ্ঠে প্রিতম বলে,
সোমা, তোকে বড় দেখতে ইচ্ছে করে!
এই তো আর কয় দিন, আমি তো আছি, প্রি। সোনা, তোমার কাল বাম পাঁজরে যে ব্যথাটা বেড়ে ছিল ওটা ঠিক হয়েছে?

এখন ব্যথা নেই। এখন আমি ঠিক হয়ে গেছি। তবে তিন মাস পর পর ভেলোরে যেতেই হবে। যে কয় মাস বেঁচে থাকি আলোর মুখ দেখতে বসে থাকতে হবে চাকার ওপর।

আমি তোমার পাশে থাকবো প্রি। আর এসব আবোল তাবোল কথা বলো কেনো? পাগলামো সব সময় কি মানায়?
তুই কি এই ক'দিনে আরো শুকিয়ে গেছিস সোমা? ভাঁজ করা ন্যাপকিনের মত চেহারা বানিয়েছিলি, মান্নার ক্যান্টিনে আমি তোকে জোর করে ভাত তুলে দিতাম, তুই এখন তো আর খাবি না। খেলে যদি মোটা হোস।
আমি ভাল আছি প্রি! সব ঠিক হয়ে যাবে। আমি আব্বাকে বলবো, তোমার সঙ্গে ঘুরতে যাবো। আব্বা এখন আর মানা করবেন না।

শুনেছি তোর বিয়ের প্রস্তাব এসেছিল। রবিন তো ভয় দেখালো, টকটকে গোলাপের মত ছেলে। বাইরে সেটলড।
প্রি! তুমি তো জানো। তাও কেন বলো। তোমাকে ছাড়া আমি কোথাও যাবো ভাবতে পারি না। গোলাপ দিয়ে কি হবে? তুমি জানো না আমি কি চাই?
কি চাস ভাঙা ডাল, আর কাঁটা?
প্রি!
টেলিফোনের চোখ থাকলে সোমা দেখতো সারাগায়ে ব্যান্ডেজ মোড়ানো একটা পুরুষের চোখে অঝোরে জল ঝরছে।

ঘণ্টা বাজছে! আজ রাখতে হবে সোমা। সামনের মাসে এলে তোকে নিয়ে ন্যাশনাল অর্কিড ফেস্টিভ্যালে যাবো। ওখানে এত কাঁটা। তোর তো এখন ফুলের বদলে কাঁটাকেই পছন্দ।
সোমা প্রিতমের সিকতাকে সহ্য করতে পারে না। ফোনটা নীরব হলে তার খুব রাগ হয় প্রিতমের দিকে। ও কেন বোঝে না কোন কথাটা কাঁটা হয়ে তাকে কষ্ট দেয়।
-
ড্রাফট ১.২ / দ্রুত খসড়া গল্প। এটা নেট কায়দার গল্প, এরকমই। ভালো হবার জন্য নয়..
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৮
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×