বহুমুখী প্যাঁচালের পরবর্তী মূহুর্তে
হলুদ রঙের প্লাটফর্ম নিজ থেকে পরিস্ফুটিত হবে,
সত্যটা লেজ খসিয়ে পরিমার্জিত সত্য হয়ে
মগজের কোলে চড়লে আমি অন্যমনস্ক হই - সেরেছে হে রেমসি
"রিডানডেন্ট ট্রুথের" উপদ্রব শুরু, আমি পান খাই না, তামুকও খাই না
. সেকেন্ড ক্লাসের বাতিটা পিকের মত লাল হচ্ছে।
মুখচোরা পৃথিবীকে চাল পড়া ভক্ষণ করালে কি পেট থেকে কথা বের হয়?
বরং জোর করে কেবিন ভাড়া করে বন্দুক ঠেসে ধরি কপালে
চোর পুলিশের কৌতুক সর্বদা কার্যকর -বাতায়নের শেয়াল-সরীসৃপ
চেইন-টানা স্টপেজে
মলা মাছের মত সুস্বাদু মানুষের দিকে চেয়ে আছে
তাও একটু ঘুম আসবে যদি বাঙ্কে বিছানা পাতি, এই বাতাসেই তেপায়া চাই; চায়ের কাপে মরা সিগারেট ডোবানো আমার বিদগ্ধ বন্ধুটির
বদ অভ্যেস। বিসিএস পাশ করা দরকার, বাবা ২৫ বছরে বাড়ি থেকে তাড়ালেন, অনেক ঝাঁড় ফুকেও শেরে বাংলার মগজ পেলাম না, এখন শুধু পড়ি আর
রেললাইনে বই ছুঁড়ে ফেলি; আর ওদিকে জয়ন্তগোমেজ সাইকেল প্যাডেল মেরে
চেকার হয়ে বিনে টিকেনে ঘুরছে; টিকেট ফাঁকি দিচ্ছে আরও দুই জন; যুধিষ্ঠির ঝিঙে আর সলজ্জ টমেটোর বস্তা চট থেকে উঁকি দিয়ে চুপচাপ দেখে যাচ্ছে কিন্তু সত্যটা বলছে না।
--
ড্রাফট ১.০ / শব্দজট, অর্থহীন
তারছেঁড়া উড়ো-ধুড়ো বিষয় ও ভাবনাকে দৈবাৎ প্রকাশ করার বাসনা কি কবিতা নয়?
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



