জরুরী এয়ারমেইল খামে চেপে গন্তব্যে চলে যাই আজকাল;
রঙিন পাসপোর্টে লেখা ঠিকানাটা ভুল না শুদ্ধ আমি জানবো কি করে?
পানি ভর্তি ঘুড়িগুলো বাচ্চারা পাশাপাশি উড়িয়ে দিচ্ছে, গুলতি ছুড়ে বৃষ্টি ঝরানোর সুযোগ থাকলেও আমি কিছু জানি না,
মোকসেদকে ডাকি, গৌরনদীর খিরাইয়ের বহি:ত্বক জন্ডিসের মত হলুদ কেন জিগাই!
হুট করে ছাতা বন্ধ করে রূপবতী মেয়েটি যখন সানশেডের নিচে দাঁড়ায়, ঝপাত করে ছাতার জমানো বৃষ্টি আমার মুখে পড়লে সে
তার মত চলে যায় কেন? কার্নিশে গামছা-ধোয়া কাক, অবিরল বৃষ্টির কান্নায় নেমপ্লেটে ডেস্টিনেশন পড়া যায় না, কবিদের বিরুদ্ধে মামলা করতে
অসমর্থ হলাম,
চিরকুমার ঝিঙাপটলের দাম নিয়ে দুশ্চিন্তা করছে সাত সদস্যের পরিবার। ঘণ্টা তিন অপেক্ষা করো, রসুন হত্যা করে টেবিলে টেবিলে খাবে মধ্যবিত্তের বত্রিশটা করে দাঁত
তারপর, একটা বাস হাসপাতালের সিঁড়ির কাছে ইঞ্জিন থামিয়ে ইত:স্তত করতেই
হুট করে ডোবায় গজিয়ে ওঠা কলমীর লতা হা হা করে হাসতে হাসতে মিথ্যে কথা বলে ফেললো
--
ড্রাফট ১.০ / এখন তো এমন অসংলগ্ন লেখাই নিজের কাছে ভাল লাগেছে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



