আমার অজ্ঞাতেই গড়ে উঠছে অন্য এ পৃথিবী হাজার বছরে,
সুলিখিত বিধানের আড়ালে বিধিবদ্ধ পাপ ঘটে ঘরে ঘরে, কানাগলি
কেটে হয় কংক্রিটে হয় সংসারী দোকানপাট, দেশপ্রেমিক বাউন্ডুলে আড্ডা দেয়,
চা এগিয়ে দেয় কর্মরত বাপ
মহামণিষীর নির্মাতা নিজস্ব সংবাদদাতা, হাস্নাহেনা গোলাপের ঝাঁপ
আদতে বাগানে চাষ হয় বিষধর সাপ
বাজারী পরগনার ব্যাগে গান পাউডার - জীবনমূখী গান,
মানুষের পছন্দের তালিকা - সঙ্গীত ও বন্দুক কেন একই বানান?
অন্য এক ব্যাকরণে চরম দক্ষিণেরা চলে যাচ্ছে বামে
কি চমৎকার খেলারাম! পাপপূণ্য ফিউশন, অতঃপর রঙ্গ বেচে, গায়ের অঙ্গ বেচে সুবিধাজনক দামে,
যে পারে না বেঁচে থাকে ঘামে
উচ্চাভিলাসী মাছেরা আজীবন মুখের ভিতর জিহ্বায় র্বনে নিরাপত্তা খোঁজে সুস্বাদু আরামে
--
ড্রাফট ১.০/ শব্দের জট
বর্ধিতাংশ - ১
নীল মাছ বললো, যাবো না নদীতে ফিরে
আমার স্বপ্নগুলো
ছোট হতে হতে একুরিয়াম ঘিরে
পাখি বললো ফিরিয়ে দাও লোহার পিঞ্জর
না উড়ে উড়ে আকাশ এখন
হয়ে গেছে অন্য শহর

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


