শুরু হচ্ছে দিন কিন্তু ভয়ে কেউ বলল না সুপ্রভাত। বলল না আজকের দিনটি ভাল কাটুক, কিংবা আজ দিনটি গত দিবসের চাইতে নতুন।
আগে যতবার বলেছে, মিনিটের কাঁটা ঘুরতেই অশুভ মিছিল ব্যর্থ করেছে শহরের ঘণ্টা। চত্বর এভিনিউ বিচলিত হয়, বোধহীন আনন্দে প্রতিরোধকারীরা ভেঙে চুরে কাচের টুকরো ছড়িয়ে রাখে কালো পথে। কি করে ভাল থাকা হবে আর এক দিন? শুভ ইচ্ছেগুলো রিফুজি হয়ে ঘুরছে ফিরছে ধ্বংসপ্রায় গলি।
ফোজদারী মতাদর্শে একটার পর একটা মামলা তসবির মত জপছিল উকিলেরা। আমরা বিবাদী হলাম, বললাম, যাহা বলিব সত্য বলিব - কিন্তু মিথ্যের
শপথ নিতে নিতে কোথাও আর সত্য খুঁজেও পাই না।
বন্ধুটি কাল পথে হাত মিলতেই বলবে, অনিশ্চিত এক দিন শুরু হয়ে গেল।
-
ড্রাফট ১.০ / বদলাবে
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১২:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



