আজ যাকে ভাল লাগছে কালকে তাকে আর ভাল লাগবে না
আজ যাকে ভাল লাগছে না সেই অন্তরঙ্গ হয়ে যাবে কাল
ভাল লাগার কারণগুলোই এক সময় পুনারাবৃত্ত মনে হবে
একঘেঁয়েমি সহ্য হয়ে গেলে ফের তাতেই ভাল লাগা জাগে
কাল রাতে সাধারণ আকাশে ব্যতিক্রমী নক্ষত্র চেয়েছিলাম
আজ ভিড়ে মিশে গিয়েই খুশি, কিছুতেই আলাদা হবো না
আইন কানুন সংসারী জীবন, উশৃঙ্খল মাদকতা চেয়ে যাই
পর দিন ইচ্ছে মত ঘুরে রুটিন বাঁধা কারাগারে ফিরে এলাম
একদিন দূরে ঠেলে দেই তাকে, অসনীয় লাগে তার পাশে থাকা
মনে হবে ভুল পরদিন যখন তার ফিরে আসার সুযোগ রবে না
---------------------------------------------------------------
ড্রাফট ১.০
সহজ করে লেখা
জটিলতার দায়ে অভিযুক্ত কবিতা অনাকাঙ্খিত মৃতশিশুর মত কাগজের ঝুড়িতে পড়ে থাকে
বোধগম্য কবিতারা সাদা মাটা মনে হয়ে গেলে,
প্লাস্টিকের পেপারবাস্কেট উল্টে সে লেখাটাকে খুঁজি
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১৩ ভোর ৬:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



