পারত পক্ষে কখনোই লিখিবেন না, তাইতে আরাম,
ভাল আছেন? লিখে যান পুষ্প-মহোৎসবপ্রেমজ্ঞ চয়ন!
যাহা কিছু আসে মনে - রাজত্বের অভিযান, মুষলধারায় ঝরে পরার পর পোড়া মাটির টবে আশ্রিত ফনীমনসা, সেই কাঁটায়
রোদের রোশনাই - দেখে দেখে মন উদার হয়, সেই কাব্য...
কিন্তু কত কাল?
যদিই বা লেখেন তবে -ছোট গল্প হয়ে যায় ছোট, শোভাকক্ষে, যদিও ছোট মানুষের, হরিপদ, নিম্নপদ, চপ্পল পরে শহর ঘুরে বেড়ায়
অধিকাংশ তাহাদের পিতা, অশিক্ষিত তল্লাট, কি লিখবেন
বইতে আছে মনোরঞ্জনের দশটি টিপস। সেই সব চিরল কথা বলে জনতার কথায়, বলা হোক, দুঃখ ও দুর্যোগের কথা
বলা হোক রাজনীতির কথা। কেন মানুষ পুড়ে যাওয়া নিছক
অক্সিজেন ও হাওয়ার মিশ্রনের তাপ শুধু নয়!
সহজ ভাষায় লেখা হোক, সেই জ্ঞান, সহনশীল বাক্যে কি কারণে মধ্যবিত্ত হয় মধ্যবিত্ত, উচ্চবিত্ত ক্রমে বাড়ছে উঁচু এবং বিত্তের
নানান চরকি সমীকরণ।
ঘুরতে যাবে,
শীতাতপে বোর্ড খেলতে যাবে এই সব হাতে আঁকা ছবিরা
মানুষের বানানো, অনেক কারণ জন্মসূত্রে হওয়ার কথা ছিল না।
কাস্তে হাতে অন্যত্র ধান কাটতে যায়, চাঁদের পয়সার মত হিসেবের ধন, আজ গেলে কাজ সে পাবে না,
মাঘের দুপুরে শ্রমজীবির ঘাম কোথা থেকে উৎপন্ন হয় সেই ভাগীরথী জেনেও জানে না কুশীলব এবং পাঠক
-
ড্রাফট ০.৫
খুব ভাল লিখতে নেই।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



