somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যেমন চলিতেছে যেমন তেমন

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দ্রুতগতি সিভিলাইজেশন, সুসভ্য বলবো আমি কাহারে?
স্বর্ণের বাঁধানো ঝুনঝুনি, উলঙ্গ মানবশিশুর কোমরে,
সেই ঝুনি কানে এসে লাগে, আইন স্থাপিত হয় ঠেকাতে,
ধনের সেই নির্বোধ খোদারা কুর্নিশ পেয়েছে সব খানে
আইনের নাম হয় স্বস্তি, সেই কাঁকই অপরাধীর হাতে,
চিরল দাঁতের ভিতর আরামে ঘুরে বেড়ায় রক্তচোষা কীট।

ধনবানের অত্যাচার বাড়ে যে অনুযোগ বলি আমি কারে?
কুর্নিশ করে স্বয়ং শয়তান ধনবান খোদার আচারে,
ইচ্ছারা রুটি চায় আগে, রুটি খেয়ে আর কিছু চায় না
শয়তানের বংশ বাড়ে জলদি, অন্যায়ের মাথায় মুকুট জ্বলে
সার কথাঃ অর্ধের পাল্লা ঝুলে পড়ে, পিছনে দুর্নীতি হয়েছে
যাদুকরের হাত সাফাই খেলায় পেশীর ক্যালরি পাচার হয়েছে।

শিশুরা মানুষ হয়েই জন্মে, দরিদ্র হয়ে অগত্যা মরণ, এবং
অদ্যাবধি গরীবেরা তাহাদের পূর্বপুরুষের অন্যায়ের কারণ,
ইতিহাস অতীতের গাদ উঠে আসে বারে বার, আজকের সুখ
ঋণী হয়ে আছি অতীতের কাছে, জ্ঞানী বিনামূল্যে আগুন দিয়ে গেছে
সেই অগ্নিকে বোতল ভরে ব্যবসা করেছে একটি দল,
মালিকেরা পশুত্বকের সাথে আধা আনা মজুরি দিয়ে জুতো গড়ে নিয়ে
বিকায় চড়া দামে। শ্রমিকের ঘামও নিঃশব্দে মেনে নেয় অন্যায় হিসাব।

সমাজেরতন্ত্র কে যেন চাই, এক ডাইনিং মাদুরে বসে ভাত খাই
কৃত্রিম সমাজ হয়ে গেলে শুনেছি মানুষ বাঁচে মিল মিশে। পশু-তন্ত্রে গড়ে ওঠা মানুষও,
পশু- তার কি গায়ে সইবে সম্মিলিত বসবাসের সুখ? নিশপিশ করে সেই ব্যক্তি ...
অন্যদের টেক্কা দিয়ে নিজের গায়ে অধিকতর হাওয়া পেয়ে যেতে!

মানবতা মানুষের গল্প কয়; মানুষের জন্য কি দিতে হবে,
প্রাণীদের মাংস, বুদ্ধির যোগ্যতায় মানুষেরা খুনি হতে চায়!
তৃণ প্রজাপতি কিংবা পশুরা নিশ্চিহ্ন হলে অমানবিক কতখানি?
অহিংস সুখী হতে হলে ফের খাদ্য চক্রের নির্দয় রীতি কি করে সামলাই?

-
ড্রাফট ১.০
ছন্দ-অছন্দের প্রকাশ তেমন বুঝি না
১১টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×