চাল উড়ে যাবার পর মেরামত হয় নি ইশকুলের
বৃষ্টি হলে কাদা জমে যায় পথে, মাস্টার দু'দিন আসেন তিন দিন অনুপস্থিত,
পড়া হয় একরকম, ঘণ্টা বাজে তাই ওর নাম ইশকুল!
সেই ইশকুলে বার্ষিক পরীক্ষা হলে, পরের বছরের পড়া
হয় না। তবু উৎসুক দরিদ্র পরিবার
পাশের বাড়ি থেকে এসে বই চেয়ে বলে রাখে
আর দেয়ালে জাপানী সিনারির ক্যালেন্ডার
সেও চেয়ে রাখে। বই মলাট দিয়ে পুরনো বইটাকে
নতুন করে ফের পড়া শুরু হয়, সমস্বরে নামতা পড়ে,
ইতিহাসের বই না বুঝেও পড়তে থাকে, ভূগোল, সমাজ,
অথবা দ্রুতপঠনের গল্প।
খুব ভাল কাগজের পাঠ্য বই ঘরে ঘরে পৌঁছে দেয়া হয় নি,
নিচু মানের খবরের কাগজে ছাপানো সস্তা কালিতে
তবুও শিশুরা যখন নতুন বই পেয়ে নাক ডুবিয়ে তার গন্ধ নিচ্ছে
প্রসাধনীকক্ষের সব সুগন্ধি মুগ্ধ বিস্ময়ে পুস্তকের দিকে চেয়ে আছে
-
ড্রাফট ০.৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



