পারিলাম না এই মনেরে বোঝাইতে
কোন সত্তা বসত করে আমার শরীরে?
আমার মুখে, আমার চক্ষু, আমার অধরে
এই আমি কোথায় থাকি জানা নাই রে!
মনেরে পারি না ঠাহর দিতে
আত্মা উড়িয়ে গেলে কত বড় পঙ্খী সে?
বুঝি না প্রাণ আর মনের কোথায় তফাৎ,
মাটিতে গড়া তনু, চুল গড়া মরা তন্তুজাত -
তবে এই মরা দেহে কোন খানে জানের নিবাস?
দেহে মন লুপ্ত হইলে দেহ হবে মনের প্রবাস?
আমার সকল কর্ম ঘটাইলাম নিজের ইচ্ছায়,
সেই কর্ম কেমন করিয়া ঘটে বিধির ইসারায়?
জন্মি নিয়া জ্ঞানহীন জন্মেতে কি বিদ্যাহীন মন
যে জনম শৈশবে ঘুমায় তার আত্মায় মুর্খের কারণ
আমার সাথে কোন ঘাটে মিশে যাবে বিধাতার প্রাণ
তিনি থাকে কোন রূপে আত্মারা মিশে কি হইবে সমান?
নিরাকারে আত্মায় আত্মায় যদি না মিশে থাকে,
ভাইয়ের আত্মা আমার আত্মা কেমনে রইবে তফাতে?
-
ড্রাফট ১.৫ /
অনেক যত্নের এডিট রিলগ করে মুছে ফেললো ব্লগযন্ত্র। ধৈর্যচ্যুত হলাম। পরে এডিট হবে।
ইমন জুবায়ের কে স্মরণ করি
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



