বৃষ্টির মত ছিটে আসে প্রতিবেশীর রক্ত
বন্ধুর রক্ত,
রক্তে ভিজে যায় পোশাক, গালে রক্ত,
কপালেও, অথচ আমি আহত হইনি বরং ব্যাপক সুস্থ!
আহত না হলেওসেই রক্তশরীর
নিহত করে ফেলে ধ্যান ধারণাকে, অবসন্ন করে, বিঘ্নিত করে..
গায়ে রক্তের বিন্দু জমে থাকলে পরিশ্রুত জল এবং উন্নত রুমাল!
মুছে ফেলতে পারে না, দুঃস্বপ্নে তাড়া করে
এইসব নিরাপদ রয়ে যাওয়াকে সুবিধাপ্রাপ্ত বলে
অপরাধী লাগে!
-
ড্রাফট ০.৫
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



