স্বাদগ্রন্থি হয়েছে ছিনতাই,
তুমি অখাদ্য খাও, দেখে দেখে আমিও চিবাই -
তুমি মরছো অতএব পরলোকটা চাই,
পোস্টারের মানুষ পেতে
গড়পড়তা পথের অড়তে
লাল পিপাসার ঘ্রানে
নেশাখোরতে কিউতে দাঁড়াই।
আমি আপনাদের দলে অবশ্যই
জন্মের কারাগার ছেড়ে চিতা কিংবা গোরে পালাবোই,
স্বাগতম অনিয়ম,
আয় বালিশে চিয়ারলিডার ঘুম
নবাব নেই তবু পরাধীন
স্বাধীনতা দিয়েছে বাথরুম।
বোম্বের মরিচ নেই
পত্রিকার পাতা জুড়ে মশল্লা তারকারা,
ধার চাইতেই নির্বাক যাবতীয় গ্রহ তারা।
শোনের বিলিয়ন ডলারের
সুস্বাধীন সরকার,
সবজি বাজার থেকে কিছু সবুজ পাতা
পেটস্থ আগ্নেয়গিরিতে দরকার।
=
ড্রাফট ১.০ / এটা খসড়া খাতাই। ছন্দ পাবো কই?
মরণকে স্বেচ্ছায় না ডেকে আনলে সৃষ্টির সাধ্য নেই সহজে হারায়।
আগাম লিখে যাওয়া এপিটাফের পদ্য বৃহস্পতির ঈর্ষা জাগায়
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



