
এক পেয়ালা সময় দাও
পিরিচে ঢেলে দাও এক পিরিচ কুসুম অধর
অত্যুজ্জ্বল কুয়াসার মত
ঠাঁই দাও হাতের নির্জনে,
এক পেয়ালা শূন্যতাকে ঢেলে দাও
এক চামুচ পাখিওড়া মেঘে
না হয় জুড়িয়ে যাবে
রোজগেরে বাড়ি
না হয় সুনাব্য গাঙের মত বনস্পতির ছায়ায় মিলাবে
সন্ধ্যা নেবে আসবে হরিণামৃত অতৃপ্ত সঙ্গীতে,
এক পেয়ালা সময় দাও
পিরিচে ঢেলে দাও এক পিরিচ কুসুম অধর
তলায় সঞ্চিত বিকেলের মত
নি:শ্বাস সেঁচে দাও চিনির দানায় ।
-
ড্রাফট ১.০ /

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


