গানের কুরকুরানি...একটি নস্টালজিক পোস্ট
৩১ শে মে, ২০১১ দুপুর ১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার বহুদিনের পুরানা একটা বাতিক আছে। সেইটা হইল গানের কুরকুরানি। প্রতিদিন সকালে ঘুম থেইকা উঠি মাথায় একটা গানের বুদবুদ নিয়া। তারপর সারাদিন গানটা কিলবিল করে মাথার মইধ্যে। দিন শ্যাষ তো কিলবিলানিও শ্যাষ। পরেরদিন আবার নতুন আরেকটা গান।
আজকের দিনটাও শুরু হইলো একই ভাবে। তয় আজকে কোন গান না, স্কুলে থাকার সময়ের একটা ছড়া। ছড়াটা অবশ্য বইয়ে ছিল না, ছিল আমগোর মুখে মুখে। নস্টালজিক হইয়া গেলাম। কিন্তু অনেক কষ্ট কইরাও পুরাটা মনে করতে পারলাম না। ফোন লাগাইলাম এক দোস্তরে। দুইজনে মিল্লা রিকভার করলাম।

ভুইলা যাওয়ার আগে ভাবলাম আপনাগো লগে শেয়ার করি...
ওয়ান টু থিরি
পাইলাম একটা বিড়ি,
বিড়িতে নাই আগুন
পাইলাম একটা বেগুন,
বেগুনে নাই বিচি
পাইলাম একটা কেচি,
কেচিতে নাই ধার
পাইলাম একটা হার,
হারে নাই লকেট
পাইলাম একটা পকেট,
পকেটে নাই টাকা
ক্যামনে যামু ঢাকা?
ঢাকায় নাই গাড়ী
ক্যামনে যামু বাড়ী?
বাড়ীতে নাই ভাত
দিলাম একটা পাদ,
পাদে নাই গন্ধ
হাইস্কুল বন্ধ।
হাইস্কুলে যামু না
বেতের বাড়ি খামু না।
বেত গেল ভাইঙ্গা
সারে দিল কাইন্দা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন" অদেখা দূরত্ব "
তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫
সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন