সংকুচিত হই বলে
চোখের সামনে ভেসে ওঠে শ্বাপদ আবাস্থল।
যদিও আমি মানুষ
তবুও নিজেকে আজকাল খুব বেশী ভাললাগে না,
জেলখানার মতন জানালার শিক ধরে যাপিত হয় জীবন নামক ভুঁইফোড়ের আচার।
সহ্য করি সমাজ,
সহ্য করি মানুষ
অদৃশ্যতায় ছুঁয়ে দেই পাশঘেসে যাওয়া পথিকের ছায়া,
বন্দীনিবাসে খুঁজে ফিরি
প্রাচীন হৃদয়ে বিশুদ্ধতার ছাপ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


