somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিক্ষকতা একটি মহান পেশা!!

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"মোবাইল ফোনে ছাত্রীকে অসঙ্গত প্রস্তাব দিচ্ছিলেন শিক্ষক। কিন্তু যিনি ফোনটি রিসিভ করে ‘হা-হু’ করছিলেন তিনি ছিলেন ছাত্রীর মা। মেয়েকে লক্ষ করে শিক্ষকের অদ্ভুত ও অনৈতিক কথা শোনার এক পর্যায়ে মোবাইল ফোন কানে রেখেই জ্ঞান হারিয়ে ফেলেন হতভাগা মা। আর এ ঘটনা জানাজানি হওয়ার পর এলাকায় এখন শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চলছে তোলপাড়।"

পুরনো খবর। যাদের বিস্তারিত জানার ইচ্ছা। তাদের জন্য লিংক (কমেন্টে)

***

"শিক্ষকেরাই জাতির মেরুদণ্ড"
"teaching is a noble profession"
বাক্য গুলো বইয়ের পাতাতেই সীমাবদ্ধ হয়ে গেছে। বই পড়ুয়া কিশোর ছাত্রটা রাতের ঘুমে শিক্ষকতার মহান পেশা নিয়ে স্বপ্ন দেখে। আর সকালে উঠেই দৈনিক পত্রিকার পাতায় মৃত্যু ঘটে তার কচি স্বপ্নের।

হোয়াইট বোর্ডের উপর ম্যাথ স্যারের অংক কষার স্পিড দেখে ছেলেটা ভেবে নেয়,
"আমিও একদিন এভাবে অবাক করে দেবো আমার ছাত্র/ ছাত্রীদের! " পরক্ষণেই তার মেয়ে সহপাঠিনীর গায়ে হাত দিয়ে দাঁড়িয়ে থাকা স্যারকে দেখে সে আরো একবার অবাক হয়। কিশোর ছেলেটার এই অবাক চাহনিতে মিশে থাকে লজ্জা আর ঘৃণা।

----
জানিনা আমাদের জেনারেশন কিভাবে চিন্তা করে। কিন্তু আমি আমার সম্পর্কে আমি জানি। পড়াশোনায় অমনোযোগি হলেও শিক্ষক দেখেছি অনেক।
কোচিংয়ের সেই স্যারের কথা এখনো আমি ভুলিনি, আমাদের দশ মিনিট ক্লাস নিয়ে পাশের রুমে বিশ মিনিট কাটিয়ে আসতো। মেয়েদের উচ্চৈঃস্বরের হাসির ফাঁকেও স্যারের হাসিটা আমার কানে খুব বাজতো।

সোহানাকে চোখ দিয়ে ধর্ষণ করা সেই গ্রামের স্যারকেও আমি দেখেছি। নামীদামি স্কুলের শিক্ষক (!) পরিমলকে দেখেছি। গ্রামের আকরাম আর শহরের পরিমলের মধ্যে কোন পার্থক্য নেই। কি ভাবলেন? ওরা দুজনই শিক্ষক এজন্য কোন পার্থক্য নেই? নাহ্! ওদের মিল অন্যখানে,

"ওরা যৌন ক্ষুধায় আক্রান্ত কোন এক জানোয়ার। শিক্ষিত (!) জানোয়ার।"

ওরা পড়ালেখা শিখেছে শিক্ষক হওয়ার জন্য না, ছাত্রীদের বুকের দিকে তাকিয়ে থাকার জন্য। যত্রতত্র গায়ে হাত দেয়ার জন্য। সুযোগ পেলেই যৌন হয়রানি করার জন্য। "

অথচ লোকগুলো খেয়াল করে না যে, জন্মের পর কেঁদে ওঠা আমার মুখে দুধ গুঁজে দেয়া মহিলাটাও এই ছাত্রীর মতোই একজন নারী। অন্তত মায়ের কথা ভেবে "নারী জাতি"কে একটু সম্মান করা যায় না?
না...না! তা যাবে কেন!! সবাইকে
"মা-বোন" ভাবলে ছাত্রী ভাববো কারে!!
তাইনা? ছাত্রী ভাববেন তারে, যে "নারী"। আপনার মায়ের মতোই "নারী"

----
চরিত্রবান শিক্ষক আছে। তাদের সংখ্যা খুবই কম। বিপরীত লিঙ্গের প্রতি অতিরিক্ত আকর্ষণ শিক্ষকতা পেশার জন্য মারাত্মক ক্ষতিকর। তবে আপনি যদি পরিমলের মতো হতে চান তাহলে ভিন্ন ব্যপার।

আদর্শ শিক্ষক হতে গেলে আপনাকে "হিজড়া অথবা পুরুষত্বহীন" হতে হবে!
আরিব্বাস! এতো চমকে ওঠার কি আছে!
কোচিংয়ের ডিজুস মেয়ে গুলো বুয়েটিয়ান দাড়িওয়ালা স্যারটাকে "হিজড়া" বলে! স্যার নাকি ওদের সাথে হাসাহাসি করে না। চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না। ইত্যাদি ইত্যাদি অভিযোগ। মোটকথা স্যারের কোন ফিলিংসই নাই! সুতরাং সে একজন "হিজড়া"

প্রাইভেট টিউটর বাতিল। কারণ তার মধ্যে জড়তা আছে! কেন? উনি নাকি ঠিক মতো কথাই বলতে পারে না! অথচ স্যারের আসল দোষটা ছিলো টেবিলের নিচে ছাত্রীর কোমল পায়ের স্পর্শ থেকে নিজের পা কে সরিয়ে নেয়া।

ছাত্রী তোমাদের স্বাগতম!! "হিজড়া" কিংবা "জড়তাওয়ালা" স্যার পরিহার করে চলে আসো তোমরা পরিমলদের জগতে। আমরা আরো একটি খবরের অপেক্ষায় ....
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২০
১৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×