somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

''আত্মার মাগফিরাত'' না ''নফসের মাগফিরাত"।

১৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফেসবুক এ লেখাটি পড়ে ভাল লাগল তাই আপনাদের সাথে শেয়ার কারলাম।

''আত্মার মাগফিরাত'' না ''নফসের মাগফিরাত কোনটা বলা উচিত ..??
(একটি বিশ্লেষণধর্মী ব্যতিক্রমী লেখা)
মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান ইন্তেকাল করেছেন । আজকে তার জানাজা ও দাফন সম্পন্ন হবে । কিন্তু লক্ষনীয় বিষয় যে পুরোদেশবাসী সহো গণমাধ্যম ও ফেসবুক ও ইন্টারনেটের সব সাইডে লাখো কোটি মানুষ মহামান্য রাষ্ট্রপতির ''রুহের(আত্মার) মাগফিরাত'' কামনা করিতেছে। শুধু মহামান্য রাষ্ট্রপতির ক্ষেত্রে নয় বরং মানুষ মারা গেলে প্রায়ই দেখি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। আসলে ''রুহের মাগফিরাত'' চাইতে হবে না ''নফসের(জীবনের) মাগফিরাত'' চাইতে হবে, তা আমাদের অবশ্যই জানা উচিত। মাগফিরাত মানে ভুল-ত্রুটি ক্ষমা প্রার্থনা করা। কোরআন-হাদিস , সুফিবাদ, আধ্যাত্তবাদ ও আউলিয়াদের জীবনী হতে যতটুকু আমি অধম বুঝতে পেরেছি - তা হলো রুহের(আত্মার) মাগফিরাত(ক্ষমা) প্রার্থনা করা যায় না । যতদুর জানি 'রুহু' অর্থাত 'আত্মা' বা Soul এর কোনো 'মৃত্যু' নেই | যাহার 'মৃত্যু' নাই তাহার 'মাগফেরাত' কি করে হয়? এজন্য আল্লাহ পাক বলেন- ওয়া নাফাখতু ফীহি মির রুহী । অর্থ: আমি উহাতে (মানবের মাঝে) আমার রুহ ফতকার করে দিয়েছি। (সুরা সোয়াদ. আয়াত-৭২) রুহ আল্লাহর নির্দেশ। যে রুহ বা আত্মা আল্লাহর তাজাল্লী বা আদেশ তার ভুল-ত্রুটি কি কের হয় ? তাই ''আত্মার মাগফিরাত'' মানে আত্মার ভুল ত্রুটি ক্ষমা প্রার্থনা করা যা অসম্ভব কারণ আল্লাহর আদেশের কোন ভুল হয় না। রুহ আল্লাহ হতে মানবের মধ্যে এসেছে এবং তার কাছেই আমার ফিরে যাবে। এজন্য কোরআন আবার বলছে- ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন । অর্থ আমরা তার কাছ থেকে এসেছি আবার আল্লাহর কাছেই ফিরে যাব। তাই রুহের মাগফিরাত চাওয়া অনুচিত।
তাহলে কি মানুষ মরে না ? বা তার মাগফিরাত কামনা করা যাবে না ? মানুষ মরে । কি মরে ? মানুষের নফস(জীবন, মন) মরে যায়। এজন্য কোরআন বলছে- কুল্লু নাফসিন জায়কাতুল মউত। অর্থ: প্রত্যেক নফস(জীবন) ই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সুতরাং নফস মরে যায় কিন্তু মানুষের রুহ(আত্মা) মরে না। সুতরাং মানুষের মাগফিরাত কামনা করা যাবে তবে তা হতে হবে মৃত ব্যক্তির ''নফসের মাগফিরাত''। জীবন বা নফসের ভুল-ত্রুটির কারণে রুহ বা আত্মা পরজগতে (পরকালে) শান্তি বা অশান্তি পায়। রুহ মানুষের মধ্যে আল্লাহর প্রতিনিধি হিসাবে দেওয়া হয়েছে । তাই রুহের নিজস্ব কোন ভুল-ত্রুটি নেই । তা না হলে পরম দয়াময় আল্লাহকেই ভুল ধরা হয় যা অসম্ভব। তাই মানুষের ইন্তেকালের পরে তার জীবন বা নফস এই পৃথিবীতে অবস্থান কালে যে ভুল-ত্রুটি করেছে তার মাগফিরাত বা ক্ষমা প্রার্থনা করতে হবে। আশা করি আমরা একটু হলেও বুঝতে পেরেছি - মানুষের মৃত্যুর পরে তার নফসের মাগফিরাত কামনা করতে হবে কিন্তু রুহের মাগফিরাত কামনা করা যাবে না। যদিও দুনিয়ার বড় বড় আলেম, জ্ঞানীগুনি, গবেষকরা প্রায়ই এই ভুলটি করে থাকে। বস্তুবাদী এই শ্রেণীর জ্ঞানীগুনি প্রায়ই কোরআনে বর্ণিত নফস(জীবন) এবং রুহকে এক করে ফেলে যদিও তা সম্পূর্ণ ভিন্ন বিষয়। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে সত্য উপলব্ধি করার তৌফিক দিন। আমীন।
লেখক : মোহাম্মদ তফিজ উদ্দিন কাদেরী
তাং- ২১/০৩/২০১৩ । ৭ চৈত্র ১৪১৯ । ৮ জমাদিউল আউয়াল ১৪৩৪।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×