ভালোবাসা আজ নিগীর্ণ হয়েছে
প্রনষ্ট হয়েছে হৃদয়ের দৃঢ়
ক্রমেই মনের দেউটি নিভে যাচ্ছে,ভর করছে অন্ধকার
তার তেরিয়া মনে জলছে আগুন
আমার মলিন দৃক দিয়ে পড়ছে রক্ত
তারি অসমক্ষে বয়ে চলছে আমার জল স্রোত ধারা
আমার চোখের জল স্রোত ধরা পড়েনা তার ব্যপ নয়নে
করে ধরা পড়বে তার ব্যপ নয়নে?
যে যায় সেকি চীর জনমের মত চলে যায়?
সজন বিচ্ছেদ তার হৃদয়ে কি স্পর্শ করে না?
ভাবে না তার তমো মুক্ত মনের পরিনতির কথা
বিশ্বাস হীনতা,নিবৃত্ব মন আমার মানে না।
ছুতে ইচ্ছে হয় তার নিকৃন্তন মনটিকে
প্রতিক্ষায় থাকতে ইচ্ছে হয় নিখর্ব বছর
বাচবনা ততদিন, সম্ভব নয় তাও জানি
তবুও থাকবো প্রতিক্ষায় আজীবন।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


