প্রথমেই একটা সুখবর, আমি একটু আগে খেয়াল করে দেখলাম আমি সেফ হয়েছি । এই আনন্দে সবাই মিষ্টি খেয়ে নিয়েন । এই লন মিষ্টি ।
এইবার বলি দুঃখের কথা । Android smart phone (duel sim) নেয়ার পর থেকে মোবাইলেই সামু তে থাকি । তাই ইন্টারনেট সবসময় জরুরি । জিপিতে নেট use করতাম । তো জিপিতে নেট কানেক্ট প্রব্লেম হওয়াতে ভাবলাম বাংলালিঙ্ক সিমটা কাজে লাগাই, তাই p7 active করলাম । ৩৩ টাকা থেকে ২৩ টাকা কেটে নিল, ১০ টাকা balance থাকলো । রাতে অল্প নেট (4MB)ইউস করলাম এই পর্যন্ত সব ঠিক ই ছিল কিন্তু ঝামেলা হল সকালে, কল করতে যেয়ে দেখি balance শুন্য । ঘটনা কি । মেজাজ খারাপ । কল দিলাম কাস্টমার কেয়ারে । এক মহিলা ধরল । সম্ভবত নতুন জয়েন করেছে, বলল চেক করছি, সেই যে গেল আর ফিরে আসেনা । এদিকে তো মেজাজ আরও খারাপ । যা হোক অনেক্ষন পর বলল কমপ্লেইন রেখে দিলাম, পরে ফোন করে জানানো হবে, আশা করি সমাধান হবে ।
যাই হোক এর পর আমি আমার অফিস কাজে busy হয়ে পরলাম । যন্ত্রনা শুরু হল এর কিছক্ষন পর থেকে । ওদের এক নাম্বার থেকে ফোন আসল আমার সমস্যা জানার জন্য । আমি আবার বিস্তারিত জানালাম, বলল সরি এটা আমাদের টেকনিক্যাল সমস্যার জন্য হয়েছে, আপনার টাকা ফেরত দেয়া হবে তিনদিনের মধ্যে । আমি বললাম ঠিক আছে তবে এরকম টেকনিক্যাল সমস্যা যেন আর না হয় সেই ব্যবস্থা করেন । তো সে অনেক সরি টরি বলে রেখে দিল । ভাল কথা, আমি আবার কাজে ডুব দিলাম, একটু পর আবার ফোন এবং আবার সেই একই ব্যপারে, মানে সমস্যা কি জানতে চাই, বলেন কার মাথা থিক থাকে !!
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


