somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রেম মানেই 'স্নেহ'

১৬ ই মে, ২০০৬ দুপুর ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বহুদিন আগে এক সহকর্মীর প্রেমঘন ফোনালাপে কান পেতেছিলাম।তিনি বিবাহিত।বলা বাহুল্য তার পরকীয়া আবিষ্কারের নেশাতেই সেদিনের সেই অপচেষ্টা।তবে বিয়ের আগে তিনিও আমার মতো বিবাহিত সিনিয়র সহকর্মীদের পেছনে এভাবেই লেগে থাকার কোর্স কমপ্লিট করে এসেছিলেন বলে এই অধমের বক্র দৃষ্টি তার চোখ এড়ায়নি।তাই ফোনটা রেখেই আমাকে চূড়ান্ত হতাশ করে দিয়ে বললেন,'নারে,যা ভাবছিস তা নয়।আমি আমার বউয়ের সাথে কথা বলছিলাম।'
আমি পাশে ছিলাম বলে তার সব কথাই আমার কানে এসেছে।কিন্তু তার বউয়ের কথা তো আর শুনিনি।তবে পরে তার সঙ্গে বিস্তারিত আলাপের আলোকে ভদ্রলোকের স্ত্রীর সংলাপগুলো নিম্নোক্তভাবে সাজিয়ে নিয়েছি।এবার তাদের বিশেষ কথোপকথনে চোখ রাখুন:
তিনি:পারবো না।
বউ:পারবো না মানে।
তিনি:পারবো না মানে, পারবো না।
বউ:প্রতিদিন বলে যাও, তাড়াতাড়ি ফিরবে।তুমি যা শূরু করেছ না!
তিনি:আমার অফিসে কাজ।কী করবো বলো।
বউ:দেখ,এভাবে চলতে থাকলে আমি কিন্তু একদিন মারাই যাবো।
তিনি:বলো কী?আমি তো তোমার ডেডবডিও দেখতে আসতে পারবো না।
বউ:কী!!!!!!!(কাঁদো কাঁদো কনেঠ)খুব তো ভালোবাসার ভান করতে বিয়ের আগে।এখন আমি মরে গেলেই তুমি বেঁচে যাও।
তিনি:আমার কথাটা তুমি বুঝতে চেষ্টা করো।
বউ:কী বুঝবো(অ্যা...অ্যা...অ্যা...অ্যাঅ্যাঅ্যা)?
তিনি:কেমনে আসমু বলো।তুমি মারা গেছ শুনলে তো সঙ্গে সঙ্গে আমিও হার্ট অ্যাটাক করে মারা যাবো প্রিয়তমা।বুঝো না কেন!
বউ:উমমমমমমমম।ঢংয়ে বাঁচে না।
বেশ রহস্য করে বউকে শেষ পর্যন্ত পটাতে পেরেছিলেন ভদ্রলোক।পেরেছিলেন সেদিনের মতো তাড়াতাড়ি বাসায় ফেরার আবদারও ভুলিয়ে দিতে।কিন্তু সত্যি সত্যি তেমন কিছু ঘটে গেলে কী তিনি হার্ট অ্যাটাক করতেন? তার মুখ থেকেই উত্তরটা সেদিন শুনে নিয়েছিলাম,'আরে প্রেম না ছুটে যাওয়ার জন্য এরকম কতো কিছূই বলতে হয়।ব্যাটা প্রেম করলে বুঝবি।'
তবে আমি প্রেম না করেই বুঝি, প্রেমে এজাতীয় বানোয়াট জিনিষের ছড়াছড়ি।একবার আমার এক কবি বন্ধু আমাদের তার প্রেমিকার পাড়ায় খেয়ে আসা প্যাদানির শোধ তুলতে নিয়ে গেলেন।আমরাও গেলাম।বন্ধুর অপমান বলে কথা! কিন্তু আমরাও মার খাওয়ার মতো অবস্থায় গিয়ে দেখলাম বন্ধুটি আমাদের দৃষ্টিসীমায় নেই।সেই 'কাপুরুষ'টাই কিনা তার প্রেমিকাকে উৎসর্গ করে লিখলো 'মহাবীর রুস্তম' টাইপের কবিতা।
তোমার জন্য জীবন বাজি
উদ্দাম রণসাজ
তোমার জন্য সীমান্তজুড়ে
দামামা কুচকাওয়াজ
যে কিনা ুর দেখে পালিয়ে এসেছিল, সে নাকি সীমান্তে গিয়ে যুদ্ধ করবে!!!!!!!!!!!!
আরেকজনের কীর্তি শুনুন।নতুন প্রেমে পড়েছে।কারণে অকারণে মেয়েটারে ফোন করা চাই।এক বৃষ্টিস্নাত বিকেলে ফোন করে ধুম ঝারি খেল।আমতা আমতা করে বললো,'নিয়াজ মোহাম্মদ চৌধূরীর ওই গানটা শুনেছ?আজ এই বৃষ্টির কান্নাশুনে মনে পড়লো তোমায়।আমারও তোমাকে মনে পড়েছে।তাই তোমাকে ফোন না করে পারলাম না।'
এরপর দীর্ঘ ফোনালাপ শেষে আমাকে বললো,'দোস্ত চাপাটা বেশ খাইছেরে।'
আপনাদের লম্বা ফিরিস্তি দিয়ে এবার বলতে চাই, প্রেম মানেই 'স্নেহ'। এটা কিন্তু আদর কিংবা মমতা নয়।ডাক্তাররা ফ্যাট জাতীয় খাবার খেতে নিষেধ করেন।তাতে শরীরে ফ্যাট জমে।আর এই ফ্যাটের বাংলা কিন্তু স্নেহ!!!!!!!!!! আমার দেয়া এক্সামপলগুলোও সেরকম।শুনতে মজা লাগে।কিন্তু ভেতরটা অন্ত:সারশূন্য!!!!!!!!!!!!!!!!!!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুসা নবী এবং ফেরাউন

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮



মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধ ও প্রেমের দিন

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৪১




অরুনিমা, এখন যুদ্ধ চলছে চারদিকে
তাই হুটহাট ঘর থেকে বের হবেনা, আমার অপেক্ষায় থেকো না বাগানে বসে
কখন যে বোমারু বিমান বোমা ফেলে দেয় বলা তো যায় না।

তৃতীয় বিশ্ব যুদ্ধের দামামা বেজে... ...বাকিটুকু পড়ুন

৭২০১৪

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৫৮

"ভাই, এইখানেই নামবেন?"

হেল্পার ছেলেটা দরজার হাতল ধরে আমার দিকে ঠিক এমনভাবে তাকালো, যেন আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছি। বাসের ভেতরের হলদে আলোয় ওর মুখটা কেমন বিবর্ণ দেখাচ্ছিল। চোখের... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯২

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১৯



বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।... ...বাকিটুকু পড়ুন

আমার পছন্দের বাংলা গানগুলো

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১:১১


অনেকদিনের ইচ্ছে পছন্দের বেশকিছু গান নিয়ে একটা পোস্ট দেব। দেওয়া হয়নি, কারণ, বিষয়টা সময়সাপেক্ষ। আজ হুট করে বসেই পড়লাম। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, লালনগীতিসহ নানান ধরনের গানের একটা তালিকা করছি,... ...বাকিটুকু পড়ুন

×