somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার দু:খলিপি

১৮ ই মে, ২০০৬ সকাল ১১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ অনেক ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের উদ্দেশ্যে এই লেখাটা লিখতে বসলাম।অনেক কিছু বলার আছে।সব কিছু বলবো না।বলার ইচ্ছাও নেই।তবে কিছু কিছু বলবো।আশা করি সেগুলো শুনলে আপনাদের অনেকেই আমার সমব্যথী হবেন।
আমি পেশায় ক্রীড়া সাংবাদিক।তবে এটা ছিল আমার নেশা।এখনো আছে।সমবয়সী বন্ধুরা যখন স্কুল পালিয়ে বাংলা সিনেমা কিংবা এক টিকেটে দুই ছবি দেখতে যেত, অনেক অনুরোধের পরও আমি তাদের সঙ্গী হতাম না।আমি চলে যেতাম খেলার মাঠে।
সেই নেশা থেকে খেলাটা আমার পেশাই হয়ে গেছে। আমি নিজেও তাই হতে চেয়েছিলাম।যে পেপারে কাজ করছি,সেটা বের হতে দেরী হচ্ছে বলে অনেকদিন ছাপার অক্ষরে নিজের লেখা দেখা হয় না।যদিও পেপারের হয়ে আমি সম্প্রতি বাংলাদেশের বেশ কিছু খেলা কাভার করেছি।লিখেছিও।কিন্তু সেগুলো কেউ দেখে না বলে দু:খবোধ ছিল।হঠাৎ করেই একদিন সহকর্মী এবং সিনিয়র বন্ধু অমি রহমান পিয়াল ভাই বললেন,'আপনি তো লেখাগুলো ব্লগে দিয়ে দিতে পারেন।অনেকে লেখা পড়বে।মন্তব্য করবে।ভালো লাগবে।' সত্যি কথা বলতে কী সেদিনই সামহোয়্যার ইন ব্লগ ডট নেটের সঙ্গে আমার প্রথম পরিচয়।সেটা অবশ্যই পিয়াল ভাইয়ের সৌজন্যে।আইডি খোলা থেকে শুরু করে লেখা পোস্ট, সবকিছুই শিখিয়ে দিলেন তিনি।তখন থেকেই শুরু।ঠিক করেছিলাম শুধু খেলা নিয়েই লিখবো।কিন্তু একটা করে লেখা দেয়ার পরপরই হতাশ হতে থাকলাম।আমার ব্লগে হিট হচ্ছে কম।অথচ আমি আমার যথাসাধ্য শ্রম দিয়েই লেখাগুলো লিখেছিলাম।পেপার চালু থাকলে ওই লেখাগুলোই ছাপা হতো।তাই এক পর্যায়ে লেখাই ছেড়ে দিলাম ব্লগে।তারপর কিছুদিন বিরতি দিয়ে ভাবলাম একটা পরীক্ষা নেই।তাতে উৎসাহ যুগিয়েছিল পিয়াল ভাইয়ের দুটো পোস্ট।একটা প্রাপ্তিকে নিয়ে।অন্যটা বয়সকালেও মেয়েদের কোলপ্রিয় জাহাঙ্গীরকে নিয়ে।প্রথমটায় দেখলাম মাত্র 5টা মন্তব্য।আর অন্যটাতে মন্তব্যের বন্যা।বুঝলাম ব্লগে সস্তা জিনিষের দাম বেশী। সেটা দেখেই অনুপ্রাণিত হলাম আপনাদের একটা পরীক্ষা নেয়ার জন্য।তাই গত 17 মে 'কুত্তা এবং পুরুষমানুষ' শিরোনামে আটটি পোস্ট ছাড়লাম।সঙ্গে সঙ্গে দু:খটা বাড়তে থাকলো।ওই পোস্ট করার আগে আমার ব্লগে হিট ছিল 250-র মতো।আর সেটা পোস্ট করার সাথে সাথেই দেখলাম রাতারাতি হিট পৌছে গেছে 600-র উপরে।কতো কতো মন্তব্য।পিয়াল ভাইয়ের দুটো পোস্ট থেকে পাওয়া ধারনাটা সত্যি বলে জানলাম।এখানে সস্তা জিনিষের ডিমান্ড বেশী।মরণাপন্ন প্রাপ্তির চেয়ে আপনাদের কারো কারো কাছে জাহাঙ্গীর অনেক গুরুত্বপূর্ণ হতে পারে,সত্যি বলছি এটা আমি বিশ্বাস করতে চাইনি।এখন বাধ্য হয়ে করতে হচ্ছে।অবশ্য এই দু:খের কাছে আমার দু:খটা খুবই গৌণ।তাই বন্ধুরা আমি ভালোয় ভালোয় সরে যাচ্ছি।কারণ থাকলে আঘাত পাওয়ার সম্ভাবনা বেশী।বন্ধু তারিক আপনকে দিয়েই সেটা বুঝেছি।একটা মানুষ তার বিশ্বাসের কথা বলে আপনাদের কটু কথা শুনেছে।কিন্তু আপনার া ভুলেও মনে রাখেননি ন্যাচারাল জাস্টিস বলে একটা কথা আছে।অন্যকে আঘাত করেছেন।জেনে রাখুন যারাই এমনটা করেছেন আপনের সঙ্গে, তাদের বিশ্বাসও একদিন লাঞ্চিত হবে।তার আগে আমার পরীক্ষায় আপনাদের অনেকেই ফেল মেরেছেন। ফেল মারাদের সঙ্গ আর নয়। বিদায় বন্ধুরা।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুসা নবী এবং ফেরাউন

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮



মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধ ও প্রেমের দিন

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৪১




অরুনিমা, এখন যুদ্ধ চলছে চারদিকে
তাই হুটহাট ঘর থেকে বের হবেনা, আমার অপেক্ষায় থেকো না বাগানে বসে
কখন যে বোমারু বিমান বোমা ফেলে দেয় বলা তো যায় না।

তৃতীয় বিশ্ব যুদ্ধের দামামা বেজে... ...বাকিটুকু পড়ুন

৭২০১৪

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৫৮

"ভাই, এইখানেই নামবেন?"

হেল্পার ছেলেটা দরজার হাতল ধরে আমার দিকে ঠিক এমনভাবে তাকালো, যেন আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছি। বাসের ভেতরের হলদে আলোয় ওর মুখটা কেমন বিবর্ণ দেখাচ্ছিল। চোখের... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯২

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১৯



বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।... ...বাকিটুকু পড়ুন

আমার পছন্দের বাংলা গানগুলো

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১:১১


অনেকদিনের ইচ্ছে পছন্দের বেশকিছু গান নিয়ে একটা পোস্ট দেব। দেওয়া হয়নি, কারণ, বিষয়টা সময়সাপেক্ষ। আজ হুট করে বসেই পড়লাম। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, লালনগীতিসহ নানান ধরনের গানের একটা তালিকা করছি,... ...বাকিটুকু পড়ুন

×