somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আদালতকে বকার আগে খুঁজ করুন কোন চুক্তি হয়েছে কিনা

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জানোয়ার কাদের মোল্লার রায় ঘোষিত হয়েছে। অপরাধের হার বিবেচনা করলে বাচ্চু রাজাকার তুলনামূলকভাবে অনেক কম অপরাধ করেছে। কিন্তু আদালত বাচ্চুকে ফাঁসী আর কাদের মোল্লাকে দিয়েছে যাবজ্জীবন। এখন মনে হচ্ছে বাচ্চু রাজাকার ফেরার না হলে তাঁকেও কাদের মোল্লার মতো দায়মুক্তি দেয়া হতো। বিচিত্র রায়! যাদের-কে খুন করা হয়েছে, নির্যাতন করা হয়েছে তাদের প্রতি কি নির্মম পরিহাস! গণহারের সবাই আদালতকে দুষছেন। এদেশের বিচারালয়ের ইতিহাস পর্যবেক্ষণে এ দুষারোপ আমার কাছে খুব একটা যৌক্তিক মনে হয় না। আদালতকে দোষারূপ করে কোন লাভ নেই। আমাদের আদালতের মেরুদণ্ড এতোটা শক্ত নয় যে, তারা ক্ষমতাসীনদের বিপক্ষে যাবে। বিচারালয়ের ইতিহাস তাই বলে। তাই আদালতের বাইরে কোন চুক্তি হয়েছে কিনা সেটা অনুসন্ধানের চেষ্টা করুন।

প্রাসঙ্গিক বিধায় আপনাদের কিছু পুরাতন কাহিনী বলি। যদিও কাহিনীগুলো আপনারা সবাই জানেন। ১৯৫৮ সালে জেনারেল ইস্কান্দার মীর্জা (মীর জাফরের অধঃস্তন পুরুষ) পাকিস্তানে সামরিক শাসন জারি করেন। তখন অনেক আইনজীবী উচ্চ আদালতে যান এবং বলেন যে, মাননীয় আদালত আপনি সংবিধানের রক্ষক, দয়া করে এই অসাংবিধানীক সরকারের হাত থেকে পাকিস্তানের গণতন্ত্র এবং সংবিধানকে রক্ষা করুন। জানেন , আদালত তখন কি সিদ্ধান্ত দিয়েছিল? আদালত বলেছিল সকল সাকসেসফুল সামরিক ক্যু বৈধ। পাকিস্তানের উচ্চ আদালতের এই রায়কে আফ্রিকার অনেক সামরিক শাসক নজির হিসেবে ব্যবহার করে তাদের শাসনকে বৈধ বলে জাহির করার চেষ্টা করেন। ১৯৭২ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পাকিস্তানের আদালতে আবার মার্শাল ল, এর বিরুদ্ধে মামলা হয়। ক্ষমতায় তখন ভুট্টোর বেসামরিক সরকার। আদালত তখন রায় দেয় উচ্চ আদালতের পূর্বের সিদ্ধান্ত ভুল ছিল। মার্শাল কখনই বৈধ নয়। তবে শাসনকার্যের ধারাবাহিকতার স্বার্থে তাদের প্রশাসনিক সিদ্ধান্তগুলোকে স্বীকৃতি দেয়া যেতে পারে। পরে জেনারেল জিয়াউল হক ভুট্টোকে ক্ষমতা থেকে সরান। ভুট্টোর স্ত্রী নুসরাত ভুট্টো আদালতে যান। আদালত তখন বলে ইতিপূর্বে নেয়া উচ্চ আদালতের সিদ্ধান্তটি ভুল। সামরিক শাসন দেশের প্রয়োজনে বৈধ। আমাদের দেশেও ৭৫ এর পরের সামরিক শাসনের সময়ে এর বিরুদ্ধে অনেক মামলা হয়েছিল। আদালত তখন বলেছিল যতোদিন মার্শল ল থাকে ততোদিন সংবিধান সর্বোচ্চ আইন নয়। কিন্তু দেশে যখন গণতন্ত্র প্রতিষ্ঠিত হলো বেসামরিক সরকার আসল তখন খায়রুল হক বললেন , সকল সামরিক সরকার অবৈধ। আমি নিশ্চিত দেশে যদি আবার সামরিক শাসন আছে তখন ঐ শামসুদ্দিন চৌধুরী মানিকেরা সামরিক বাহিনীর বুটের তলা থেকে সংবিধানকে ফিরিয়ে আনবেনা। বরং বলবে প্রত্যেক সাকসেসফুল ক্যু বৈধ।

কাজেই ইতিহাস বলে আমাদের আদালত খুব কমই সরকারের বিপক্ষে গেছে। তাদের ঐ মেরুদণ্ড নেই। দয়া করে ঐসব মেরুদণ্ডহীনদের না দোষে দেখুন আদালতের বাইরে কোন চুক্তি হয়েছে কিনা।
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ৯৯

লিখেছেন রাজীব নুর, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



১। আমাদের এলাকায় মুদি দোকানে কাজ করে জাহিদ।
জাহিদের বয়স ২৪/২৫ হবে। সহজ সরল ভালো একটা ছেলে। জাহিদের সাথে আমার বেশ খাতির আছে। সময় পেলেই সে... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×