somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজীব, নাস্তিকতা আর ধর্মভিত্তিক রাজনীতি নিয়ে অতোটা রক্ষণাত্বক হওয়ার প্রয়োজন ‘শাহবাগ’ এর আছে কি?

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘আমার দেশ’ এর মাহমুদুর রহমান-কে গ্রেফতারের জন্য গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে। যে সাম্প্রদায়িকতার বিষবাষ্প মাহমুদুর রহমান নামক কালসাপের মুখ হতে ছাড়া হয়েছে আর যে কারণে দেশে এতো হানাহানির ঘটনা ঘটেছে তাতে মাহমুদুর রহমানকে বহু পূর্বেই গ্রেফতার করা যেত। সরকার বা তার গুণধর স্বরাষ্ট্রমন্ত্রী কেন তা করেননি তার ব্যাখ্যা তারাই দিতে পারবেন। এতোকিছুর পরও যখন ‘শাহবাগ’ এই গুণধর স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি এতো আস্থা দেখান, তাকে স্মারকলিপি দেয়ার মতো যোগ্য মনে করেন তখন কিছুটা অবাকই হতে হয়। আরও অবাক হতে হয় যখন দেখি মাহমুদুর রহমানকে গ্রেফতারের জন্য স্মারকলিপি দেয়া হচ্ছে কিন্তু ‘শাহবাগ’ তথা আন্দোলনের এক অগ্র সেনানী রাজিবের হত্যাকারীদের গ্রেফতারের বিষয়ে সে স্মারকলিপিতে কোন কথা নেই। এ আচরণে অবাক হয়েছি, সাথে কিছুটা লজ্জাও পেয়েছি।

আমার ইমিডিয়েট পূর্বের ব্লগটির সূত্র ধরে আবার বলতে হচ্ছে, রাজীব নিহত হওয়ার পর বা সে নাস্তিক ছিল এটা প্রচার পাবার পর থেকেই ‘শাহবাগ’ রক্ষণাত্বক এবং ধর্মের সাথে আপোষের পন্থায় চলে গেছে। উপাসনালয়গুলোতে শহীদদের জন্য বিশেষ প্রার্থনার আয়োজন এবং রাজীবের হত্যার বিচার নিয়ে উচ্চবাচ্য না করা এমন ধারণাকে কিছুটা হলেও যৌক্তিক করে। এটা অস্বীকার করার বা এ কারণে লজ্জা পাওয়ার কোন কারণ নেই যে ব্লগে মুক্তবুদ্ধির চর্চা হয়। যারা এটা করেন তাদের বেশিরভাগই নাস্তিক। এটা হলফ করে বলা যায় যারা ব্লগে মুক্তবুদ্ধির চর্চা করেন তাদের সকলেই যুদ্ধপরাধীদের বা ধর্মীয় প্রতিক্রিয়াশীলদের বিরুদ্ধে সব সময়ে সোচ্চার ছিল। সে কারণেই শাহবাগ এর আন্দোলনে যে সমস্ত ব্লগাররা অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে অনেকেই আছেন যারা নাস্তিক। এটা নিয়ে হঠকারিতা, লজ্জাবোধ বা লুকানোর কিছু নেই। হঠকারিতা আর কৌশল এক বিষয় নয়।

এখানে স্বীকার করে নেই যে, ব্লগার রাজিব নিহত হবার আগ মুহূর্ত পর্যন্ত আমি ওনাকে চিনতাম না। ওনার কোন লেখা পড়ার সৌভাগ্য আমার হয়নি। তবে তিনি যদি নাস্তিক থেকে থাকেন বা আন্দোলনের সাথে জড়িতদের মধ্যে কেউ কেউ নাস্তিক থেকে থাকেন সেখানে লজ্জার বা লুকানোর কোন কিছু নেই। এটাকে লুকানো এক ধরণের হঠকারিতা। বরঞ্চ এই সাহসী মানুষগুলোর প্রতি আমাদের সন্মান থাকা উচিত। কারণ তারা নিজেদের জীবনকে বিপন্ন করে হাজার বছরের অন্ধবিশ্বাসের বিরুদ্ধে বলছেন। সত্য বলা কোন ধর্মবিদ্বেষ নয়। সত্য বলাটা কারো চরিত্র হনন বা মানহানী নয়। কেউ যদি বহুবিবাহ করে থাকেন, কেউ যদি বাল্যবিবাহ করে থাকেন, কেউ যদি তার পালিত পুত্রের স্ত্রী কে বিয়ে করে এবং এটা কে জায়েয করার জন্য ঐশী বাণী নাজিল করেন, কেউ যদি ধর্মের নামে নিরপরাধ মানুষকে হত্যা করে থাকেন আর ঐ মানুষের নীতিকে কোন গোষ্ঠী যদি ধর্মের নামে রাষ্ট্রের উপর চাপিয়ে দেয়ার চেষ্টা করেন তখন ঐ ব্যক্তির নীতি বা চরিত্র নিয়ে আলোচনা করার অধিকার বা দায়িত্ব আমার অবশ্যই আছে। দুঃখজনক হলেও সত্য যে, আমাদের সমাজের অতি ক্ষুদ্র অংশই এই দায়িত্বটা পালন করছেন। বাকিরা ঐ প্রতিক্রিয়াশীলদের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করেন।

মাহমুদুর রহমান-কে গ্রেফতারের প্রয়োজন অবশ্যই আছে। তবে রাজীবের খুনীদের গ্রেফতার বা তার হত্যার বিচার কম গুরুত্বপূর্ণ নয়। জামাত-কে নিষিদ্ধ করতে হবে। তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ হওয়া। কিন্তু দুটো বিষয়ের শেষোক্ত বিষয়গুলোতে শাহবাগ-কে অতিমাত্রায় উদাসীন মনে হয়। অবশ্য এটা স্রেফ আমার ব্যক্তিগত উপলব্ধি।

যাহোক, সবকিছুর পরেও শাহবাগ এর সাফল্য কামনা করি।
১৮টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ৯৯

লিখেছেন রাজীব নুর, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



১। আমাদের এলাকায় মুদি দোকানে কাজ করে জাহিদ।
জাহিদের বয়স ২৪/২৫ হবে। সহজ সরল ভালো একটা ছেলে। জাহিদের সাথে আমার বেশ খাতির আছে। সময় পেলেই সে... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×