
আমরা চারজন বন্ধু ময়মনসিংহ থেকে ঘুরতে গেছিলাম নওয়াব প্যালেস । টাঙ্গাইলের ধনবাড়ীতে অবস্থিত বলে এতি ধনবাড়ী জমিদার বাড়ি বলে পরিচিত ।
খান বাহাদুর নওয়াব আলী চৌধুরী যিনি ছিলেন ঢাকা বিশ্ববিল্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা ,রাষ্ট্রভাষা বাংলা করার প্রস্তাবক এবং ব্রিটিশ সরকারের প্রথম মুসলিম মন্ত্রী ,তাঁরই অমর কীর্তি ধনবাড়ী জমিদার বাড়ী ।
ময়মনসিংহ থেকে বাসে চড়ে মধুপুর ,সেখান থেকে সিনএনজি করে ধনাবাড়ী গিয়েছিলাম । ঢাকা থেকে যদি আসতে চান , মহাখালীর টাঙ্গাইল বাসস্ট্যান্ড থেকে ঢাকা-ধনাবাড়ী সরাসরি বাস চালু আছে ।
ধনবাড়ী থেকে মাত্র ৩-৪ মিনিট হাঁটলেই পোঁছে যাবেন নওয়াব প্যলেসে । এটা আসলে এখন রিসোর্ট করা হয়েছে ।
ভিতরে ঢুকতে প্রতি ব্যক্তির ৫০ টাকা করে রাখে ।২ ঘন্টা থাকার কথা থাকলেও যতক্ষন ইচ্ছা থাকতে পারবেন । রাতে থাকার জন্য চার রকম ব্যবস্থা আছে ।মঞ্জিল (মূল রাজপ্রসাদ) , কাচারি ঘর ,ভিলা(২০০ বছরের পুরানো টিনশেড ), কটেজ (নতুন নির্মিত টিনশেড বাংলো ) । নিজ সামর্থ্য মত থাকতে পারবেন এখানে । আমরা যদিও থাকিনি । মঞ্জিল এবং কাচারিঘরে নবাবদের ব্যবহৃত আসবাবপত্র পাবেন ।ভিলা এবং কটেজে এই সুযোগ নেই তবে ভিলা এবং কটেজে থাকার খরচ কম । খরচ সীমা পার ব্যক্তি ১-৫ হাজারের মত ।

মধুপুর আনারসের ভাস্কর্য

মূল মঞ্জিল (রাজপ্রসাদ)

রাজপ্রসাদের বাহিরের বারান্দা । (ভিতরের কামড়া বন্ধ ছিল ) ।


বারান্দায় পড়ে থাকা ভাঙ্গা অবহেলিত তৈসজপত্র ।

খান বাহাদুর নওয়াব আলী চৌধুরী ।

৩০ বিঘা দিঘীর একাংশ ।


কাচারি ঘর ।

ভিলা ।

নির্মল বাগানের প্রকৃতি ।

ভিলা ও কটেজের প্রবেশদ্বার ।

কটেজ ।



প্রায় ৬০০ বছর পুরোনো ধনবাড়ি জমিদার বাড়ি মসজিদ ।

নওয়াব চৌধুরীর কবরস্থান ।
(সবগুলো ছবি নিজের ফোন দিয়ে তোলা , কপিরাইট সংরক্ষিত )
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


