
ভাবছিলাম একটা গল্প লিখব , কিন্তু মেজাজ খুব চড়ে আছে । গত দুইদিন ধরে এই সমস্যাটা হচ্ছে । মেজাজ হঠাৎ হঠাৎ খুব চড়ে যায় , আস্তে আস্তে বাড়তে থাকে । ঘুমালে কমে ,কিন্তু আবার হঠাৎ করে বেড়ে যায় ।এসময় মনে হয় মাথাও ব্যাথা করে । আমার মেজাজ এরকম খুব কমই গরম হত যা দুই তিন ধরে হচ্ছে ।
আজকে ঈদ ,অথচ আমি কি ম্যাওপাও নিজের কথা লিখছি । ব্লগে দেখছি সেই আড্ডা জমেছিল ।
ব্লগে চাঁদগাজীর নরবলি পোষ্ট নিয়ে রীতিমত ঝড় উঠেছিল । আজকের দিনে এইরকম পোষ্ট অবশ্যই প্রশ্নবিদ্ধ (?) । এরকম পোষ্ট আপনি আজকে কেন দিলেন ? এর পিছনে গোপন কোন উদ্দেশ্য আছে কি ?
চাঁদ্গাজীর মতিগতি কখনই সুপষ্ট নয় ,তিনি ভাল রাজনীতিক বিশ্ল্বেষক এই ব্লগে সেটা মানতে হবে ।ধর্মের দিকে কেন হাত বাড়ালেন ? এটা ঠিক হয়নি আমার মতে !
যাইহোক ,সবার ঈদ মনে হয় ভালই কেটেছে আমার মত নিরামিষ কাটেনি । ভাল কাটারই কথা । আমার কেন ভাল কাটেনি এ গল্প বলতে চাচ্ছিনা । সবাইকে ঈদ মোবারক ।
ভাল থাকবেন সবাই ।
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



