somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্প ; হাড্ডি বিড়ম্বনা ।

২৩ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



রিসাদ পরিবারের ছোট ছেলে । ছোট ছেলে হওয়ার সুবাদে পরিবারের অনেক কাজ করতে হয় ,না হয় সবার চোখ রাঙ্গানো মাঝে মাঝে চড়-থাপ্পড় ও খেতে হয় । কাজ করতে গিয়ে কোন না কোন ঝামেলাতে পড়তে হয় তার ,দোষ কিন্তু তার থাকেনা কিন্তু দোষের ভার তার কাধেঁই এসে পড়ে । কাউকে সে বলতেও পারেনা ,তার কথা কেউ শোনেওনা । মনের দু;খে তার বাড়ি ছেড়ে চলে যেতে ইচ্ছে হয় ।

কোরবানিতে তার দায়িত্ব পড়ে মাংস সব আত্মীয়-স্বজনের বাড়ি পৌঁছানোর । । রিসাদ বাজারের ব্যাগে কোরবানীর মাংস নিয়ে যাচ্ছে । কিছু দূরে তাদের এক আত্মীয়র বাসায় পৌঁছে দিতে হবে । রিসাদ হেলেদুলে হেঁটে হেঁটে বাজারের ব্যাগ নিয়ে এগুচ্ছে । হঠাৎ করে পিছন থেকে একটা কুকুর ভেউ ভেউ করে এগিয়ে আসছে । রিসাদ এমনিতে কুকুর ভয় পায় । কি করবে উপায় না পেয়ে দৌড় শুরু করল ।

কিছুদূর দৌড়ে পিছনে তাকিয়ে দেখল কুকুরটা তার পিছনে লাগেনি ,অন্য একটা কুকুরের সাথে কামড়াকামড়ি করছে । হাফ ছেঁড়ে বাঁচল রিসাদ ।

আত্মীয়-এর বাসায় মাংস দিয়ে খালি ব্যাগ নিয়ে আবার হাঁটা শুরু করল রিসাদ । পথিমথ্যে এক লোক মাংস নিয়ে যাচ্ছিল । রিসাদের হাতে খালি ব্যাগ দেখে ব্যাগটা টান দিয়ে দুটো হাড্ডি ভরে দিল । কোন দিক না তাকিয়ে লোকটা হেঁটে চলে গেল । রিসাদ চেঁচিয়ে বলল ,আমার এই মাংস চাইনা ।তাজ্জব ব্যাপার লোকটা কানেই তুলল না রিসাদের কথা ।

ব্যাগে দুটো হাড্ডি নিয়ে রিসাদ বিপদে পড়ল ,কি করবে বুঝতে পারতেছেনা । ফেলে দিবে? ফেলে দিলেও তো পাপ হবে ,বাসায় নিয়ে গেলে মা বকবে । কি করবে তা নিয়ে রীতিমত মাথা চুলকাচ্ছে সে ।

হঠাৎ দেখল ,এক মহিলা কাঁধে করে মাংস নিয়ে আসছে । রিসাদ ভাবল ,এই মহিলাকে মাংসদুটো দিয়ে দিলেই হয় । ব্যাগ থেকে হাত দিয়ে মাংস দুটো ঊঠাল সে । মাংস কই ,এতো হাড্ডী - মনে মনে বলল রিসাদ ।

ছবি ; গুগল

মহিলাটি তার কাছে আসতেই সে মহিলাটিকে বলল , " মাংস লাগবে খালা । এই মাংস দুটো নিতে পারেন "?

মহিলা রেগে মেগে আগুন হয়ে বলল , " এই ছেমড়া আমাকে কি তোর খালার মত দেখতে লাগে ? আমার স্বামী ১ লাক্ষ ১০ হাজার টাকার গরু দিয়ে কোরবানি দিছে । তুই আইছস আমাকে হাড্ডি দান করতে থাপরাইয়া তোর দাঁত ফেলে দিব ।"

ঠিক তখন আর এক মাঝ বয়সী লোক এসে হাজির হল । তিনি বললেন , " কি হয়েছে এখানে ? "

মহিলাটি তখন বলল , " দেখেন না আজকালকার ছেলেপেলেরা তাদের মায়ের বয়সী মহিলাদেরও ডিস্টার্ব করতে ছাড়েনা । ছেমড়া আমার সাথে ইয়ার্কি মারে ।কত্ত বড় বেয়াদব । "

- "আরে ,কানের নিচে একটা থাপ্পড় দিয়া থানায় ধরিয়ে দেন ,দুই একদিন থেকে ডলা খেলেই পরিশুদ্ধ হয়ে যাব ।"

-'' তাই করা উচিত । আমার ফুফাত ভাইয়ের শালার বন্ধু থানার ওসি । আমার দুলাভাইয়ের চাচাত ভাই মেজিস্ট্রেট । আমার জামাইয়ের বন্ধুর সম্বন্ধী এ-এসপি । একটা ফোন দিলে এসব বেয়াদব ছেলেপেলের কি হবে বুঝতে পেরেছেন ।

ইতিমধ্যে আরো কয়েকজন মহিলা এবং পুরুষ এসে জমা হল । সবাই তখন কার আত্মীয় স্বজন কোথায় আছে এই নিয়ে মোটামুটি ভালই চাপাবাজি চলছে । এক লোক বলল , " আমার ছেলে বুয়েটে পড়ে ।"

আরেক লোক বলল ," আরে রাখেন বুয়েট ।আমার মেয়ে এইবার ঢাকা মেডিকেল থেকে ডাক্তার হয়ে বেরোবে ।আপনার বাসার ঠিকানা দেন ভাই । মিষ্টি পাঠিয়ে দেব ।''

আরেক লোক বলল ,'' আরে থামেন সবাই । এখন ডাক্তার ইঞ্জিনিয়ারের ভাত আছে নাকি রাজনীতিবিদ-দের কাছে । আমার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমুক হলের আপ্যায়ন সম্পাদক । একটা ফোন দিলেনা এসপি পর্যন্ত ভয়ে কাঁপতে থাকে ।


এদিকে রিসাদ লোকজন বাড়তে থেকে এক ফাঁকে ঝেড়ে দৌড় দিল । রিসাদকে দৌড়াতে দেখে ,কয়েকজন তার পিছুও নিল ।
রিসাদ একটা ছোট গলির ভিতর ঢুকে একটা চায়ের দোকনের ভিতর বসে পড়ল ।লোকগুলো তাকে আর খুঁজে পেলনা ।

রিসাদের হাতে ব্যাগ দেখে চা খেতে খেতে এক বুড়ো লোক বলল , " কি বাজান মাংস টোকাও নাকি ? ব্যাগ তো দেহি খালি ।"

-- না ,মাংস টোকাই না । মাংস দিয়ে আসলাম ।

-ও ।মাংস থাকলে আমারেও কিছু দিও ।

রিসাদ ব্যাগ থেকে হাড্ডি দুটা উঠিয়ে দেল ঐ বুড়ো লোকের হাতে ।

বুড়ো লোক রেগেমেগে বলল ,'' এই ছোকড়া তোর কাছে কি হাড্ডি চাইছি ? তোর হাড্ডি তুই খা । গরীব হতে পারি তাই বলে হাড্ডি খাইনা । আমার ব্যাগে ১০ কেজির মত মাংস আছে ,এইখান দিয়া তোরে দুই টুকরা তোর ব্যাগে ভইরা দিলাম ।বাসায় গিয়া খাইস ।"

চা দোকনাদার বলল , " হায়রে বড়লোকের জাত । কোরাবানী দেয় মাংস খাওয়ার লইগ্যা ।গরীরের হক মাইরা খায় । মানুষ গলায় হাড্ডি আটকাইয়া মরে ,আর এরা মরবে গলায় মাংস আটকাইয়া । "

রিসাদ অপমান সহ্য না করতে পেরে ব্যাগ নিয়ে দোকান থেকে বেরিয়ে আসল । সোজা বাড়ির উদ্দেশ্যে হাঁটা ধরল । কিছুদূর যেতে এক বাসার মহিলা দোতালা থেকে ডাক দিল ," এই ছেমড়্যা মাংস নিয়ে যা ।"

রিসাদ তখন রেগেমেগে আবার ভৌ-দৌড় দিল ।

মহিলা তখন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখল ছেলেটি দৌড়ে পালচ্ছে ।মহিলাটি ভেবে পেলনা সে কি এমন ভুল বলল যে ছেলেটি পালাল ।


রিসাদ বাসায় এসে টেবিলে ব্যাগটা রাখল ,বিছনায় গিয়ে ফ্যান ছেড়ে শুয়ে হাঁফানো শুরু করল ।

ঠিক তখনই তার মা এসে কড়া কন্ঠে বলল , " পাঠাইলাম তোরে সব মাংস দিয়াইতে ,তাই আবার চাইর টুকরা নিয়া আইছস । বাসায় কি মাংস কম আমাগো নাকি তোরে মাংস খাওয়াইনা । একটা কাম যদি ঠিকমত করতে পারছস । যা আবার এই চাইর টুকরা মাংস ফেরত দিয়া আয় ।"


বাসায় মায়ের বকবকানি শোনার চেয়ে অগত্যা রিসাদ চার টুকরা মাংস নিয়া রাস্তায় নেমে পড়ল

ছবি ; গুগল
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৩
১১টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

**চিঠি ০৩ : ক্যাফের চিঠি** ☕️

লিখেছেন চারাগাছ, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০৫




বহু বছর পর আজ তোমাকে দেখলাম।

একটা ক্যাফেতে।

জানালার পাশের টেবিলে বসে ছিলে তুমি। সামনে একটা বই, পাশে একটা Affogato। মাঝে মাঝে কফিতে চুমুক দিচ্ছিলে, আবার বইয়ের পাতায় চোখ রাখছিলে।

আমি ক্যাফেতে... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

×