somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দু'দফা সংলাপ ; জাতি কি পেল ?

০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দেশে চলছে এখন সংলাপ সংলাপ নাটক । আদৌ কোন সংলাপ এদেশে ফলপ্রসূ হয়েছে কিনা আমার জানা নেই । সংলাপ ইস্যুতে কারো লাভ ক্ষতি যাই হোক না কেন ,মিডিয়ার বেশ লাভ হচ্ছে ।মিডিয়াওয়ালারা সংলাপ নিউজ পাবলিকদের ভালই খাওয়াচ্ছেন ।

বিএনপির এর মত মেরুদন্ড ভাঙ্গা দলকে সংলাপ নাটক দিয়ে ভালই নাচাচ্ছেন শেখ হাসিনা । ছোটবেলায় একটা গল্প পড়ছিলাম । গাধার সামনে মূলা ঝুলিয়ে রাখলে সেই মূলা খাওয়ার জন্য গাধা চলা শুরু করে । বিএনপির অবস্থাও সেই গাধার মতই । এমনিতেই নির্বাচন সামনে ,নির্বাচন নিয়ে বিএনপির মত শীর্ষস্থানীয় দলের তেমন কোন কার্যকর কর্মসূচী দেখার মত ছিলনা । ঐক্যফ্রন্ট নতুন মোড়কে পুরাতন ময়লা পাবলিককে খাওয়ানোর চেষ্টা মাত্র । ঐক্যফ্রন্ট কখন কি করে তার নিজেরেই কোন ঠিক নেই ।

দেখা যাবে , বিএনপিকে বাদ দিয়েই আগামি নির্বাচনে আওয়ামী-লীগের বিরোধী দল হয়ে গেল ঐক্যফ্রন্ট । একসাথে তখন আওয়ামীলিগের সাথে সংসদে বসবেন তারা । ঐক্যফ্রন্টের সাথে যদি কিছু বিএনপি নেতা নির্বাচিতও হয়,তারা সংসদ বয়কট করে হাতে চুরি পড়ে ঘরে বসে থাকবে ।

প্রথম সংলাপ শেষে ঐক্যফ্রন্টের মাথা কামাল হোসেন এবং বিএনপির নেতা ফখরুলের মাঝে কিছুটা ঝামেলা হলেও পরে মিটমাট হয় । ফখরুল বলেন ,সংলাপ ব্যর্থ ।আর কামাল হোসেন বলেন কিছুটা হলেও স্বার্থক । ঐক্যফ্রন্টের মাঝেই দ্বিধাদ্বন্ধ ,জাতিকে এরা লিড দিবে কিভাবে ? প্রথম সংলাপে তারা খালেদা জিয়ার মুক্তির কথা বলেনি ।এই নিয়েই কামাল হোসেন এবং ফখরুলের মাঝে ঝামেলা হয়েছে বলে ধারনা করা হয় । প্রথম সংলাপ শেষে ফখরুলকে খুব রাগী মনোভাব নিয়ে কথা বলতে দেখা গেছিল । সংলাপ শেষে ঐদিন রাতেই ফখরুল আর কামাল হোসেন রুদ্ধদ্বার বৈঠক হয় । কি বিষয়ে টা জানা জায়নি ,সম্ভবত পরের সংলাপ নিয়ে । প্রথম সংলাপে এক্যফ্রন্ট শেখ হাসিনার কাছে সাতদফা দাবি পেশ করে আসে । মজার বিষয় , এক্যফ্রন্ট গনভবনে নিশিভোজ করবেনা বলে মিডিয়াকে জানায় ।কিন্তু পরে তাদের খাওয়ার ছবি ফেসবুকে ভাইরাল হয় । দ্বিতীয় সংলাপে তাই কাউকে মোবাইল নিয়ে ঢুকতে দেওয়া হ্য়নি
এবং সাংবাদিকদের এ ব্যাপারে কঠোর নির্দেশনা দেওয়া হয় যেন উলটাপালটা ছবি না প্রকাশ পায় ।


দ্বিতীয় সংলাপ শেষে আজকে সংবাদ সম্মেলনে বলা হয় ,সংবাদ সম্মেলনে শেখ হাসিনা তাদের আশ্বাস দিয়েছেন সারাদেশে নেতাদের অবৈধ ধরপাকড় বন্ধ হবে । এটাই তাদের সাফলতা দ্বিতীয় সংলাপে ।কিন্তু সারাদেশে এখন পর্যন্ত বিরোধীদলের নেতাদের ধরপাকড় চলছে । তাদের সাত দফা দাবি মেনে নেওয়ার কোন সম্ভাবনাই দেখা যাচ্ছেনা ।
তারপরও তাদের অনেক শান্ত দেখা গেছে সংবাদ সম্মেলনে । ফুখরুল আগের চেয়ে অনেক শান্ত হয়েছে । আমার দেখে যা মনে হল , এরা সবাই কিছুটা ভীত ।কেউ কনফিডেন্ট নিয়ে কথা বলছে না । কথা বলে একে অপরের দিকে তাকাচ্ছে । কেউ মাঝখান দিয়ে আবার কিছু কথা বক্তাকে মনে করিয়ে দিচ্ছেন ।
যা টা অবস্থা ,আরকি ।পুরোই দিশেহারা মনে হল । শেষে ফখরুল বলল , তারা এখন সভা -সমাবেশ করবে । নির্বাচনের তফসিল একটু দেরিতে দেয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে ঐক্যফ্রন্ট ।
তারা আন্দোলনে যাবে কিনা, আন্দোলন শান্তিপূর্ন কিংবা সহিংস হবে কিনা তা সরকারের উপর নির্ভর করে । তারা দলীয় গতভাবে কোন সিদ্বান্তে যে পোছঁতে পারেনা সেটা সরকার আগেই টের পেয়েছে । সরকার তাদের সংলাপ নামে পুতুল নাচে নাচাল আরকি ।

সংলাপ নিয়ে শেখ হাসিনা ফায়দা তুললেও ,ঐক্যফ্রন্ট যে মাইনক্যা চিপায় পড়েছে তা সহজে অনুমেয় । কথা হল ,সংলাপে জাতি কি পেল ?

আমার দৃষ্টিতে ,আপাতত কিছুই পাইনি । তবে সংলাপের কারনে ভোটের সময় সংহিসতা কম হলে সেটা অবশ্য শেখ হাসিনার অসাধারন কূটনৈতিক দক্ষতা বলেই মানব । শেখ হাসিনাও মনে হয় চাচ্ছেন নির্বাচনে সংহিসতা কমাতে । নাহলে এরকম মেরুদন্ডভাঙ্গা দলের সাথে সংলাপ করা সময় আপচয় ছাড়া কিছুই না ।





সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১৮
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:০১



এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

কিছু জায়গা শুধু জায়গা নয়—সেগুলোর সঙ্গে জড়িয়ে থাকে আমাদের জীবনের একটি সময়, কিছু মানুষ, কিছু অভ্যাস আর অসংখ্য ছোট ছোট স্মৃতি।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

জীবনের স্টেশনে

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৭

রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

×