somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশে বর্জ্য থেকে উৎপাদন করা হবে বিদ্যুৎ......

১৩ ই নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাড়তে থাকা চাহিদা মেটাতে দেশে বর্জ্য থেকে উৎপাদন করা হবে বিদ্যুৎ। আর এর মাধ্যমে অতিরিক্ত ৫০ মেগাওয়াট বিদ্যুৎ পাবে জাতীয় গ্রিড লাইন।

রোববার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত একটি প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়।

প্রকল্পের আওতায় ঢাকার আমিনবাজার ও যাত্রাবাড়ীতে দুটি বিদ্যুৎকেন্দ্র স্থাপন করবে ইতালীয় প্রতিষ্ঠান ম্যানেজমেন্ট এনভায়রনমেন্ট ফাইন্যান্স এসইএল। সরকার ৮ টাকা ৭৫ পয়সা (প্রতি ইউনিট) দরে প্রতিষ্ঠানটির কাছ থেকে বিদ্যুৎ কিনবে।

মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব নুরুল করিম সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, উদ্যোক্তা প্রতিষ্ঠান নিজস্ব অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রতিষ্ঠানটি চুক্তি স্বাক্ষরের তারিখ থেকে দেড় বছরের মধ্যে ২০ শতাংশ, দুই বছরের মধ্যে ৫০ শতাংশ এবং তিন বছরের মধ্যে ১০০ শতাংশ কাজ বাস্তবায়ন করবে।

২০ বছর মেয়াদি এ প্রকল্পের জন্য সরকারকে মোট পরিশোধ করতে হবে ৬ হাজার ৮৮২ কোটি টাকা।

প্রকল্পের সার-সংক্ষেপে বলা হয়েছে, ঢাকা শহরে প্রতিদিন প্রায় ৫ হাজার টন বর্জ্য উৎপন্ন হয়। এ সব বর্জ্যরে সুষ্ঠু ব্যবস্থাপনা না হওয়ায় পরিবেশ দূষিত হচ্ছে। এর ফলে বাড়ছে জনসাধারণের স্বাস্থ্য ঝুঁকি।


মূল খবর
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৪১
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনার ফেরার ঘোষণা, পরিকল্পনা কোথায়?

লিখেছেন মাথা পাগলা, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৯



শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সময় পার হয়ে গেলে আবার নতুন ডেট দিচ্ছেন। তিনি কি আসলেই ফিরবেন? নাকি নিজের দলকেই কনফিউজ করে রাখছেন? অথবা শুধু জাশির ঘুম হারাম... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রামের বন্যায় আক্রান্তদের জন্য আমরা কি কিছু করতে পারি?

লিখেছেন সৈয়দ তাজুল ইসলাম, ১১ ই জুলাই, ২০২৬ ভোর ৪:০৭


সম্মানিত ব্লগার,
বাংলাদেশের সবরকমের দুর্যোগ মোকাবেলায় আমাদের ব্লগারদের বিশেষ অবদান রয়েছে। দুর্যোগে আক্রান্তদের সহযোগিতায় আমাদের সামু ব্লগারেরা সবসময়ই এগিয়ে এসেছেন। সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আমি অনুরোধ করছি না। আমি... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট : প্রত্যাশা, বাস্তবতা ও চ্যালেঞ্জ একটি বিশ্লেষণধর্মী পর্যালোচনা

লিখেছেন ডঃ এম এ আলী, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৪১


বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট শুধু একটি বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নয়; এটি নতুন সরকারের অর্থনৈতিক দর্শন, উন্নয়ন কৌশল এবং আগামী কয়েক বছরের অর্থনৈতিক রূপরেখার একটি গুরুত্বপূর্ণ দলিল। নতুন সরকারের... ...বাকিটুকু পড়ুন

দ্য লাস্ট সাপার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৩



কক্সবাজার ডিবি কার্যালয়ের শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ কক্ষ। টেবিলজুড়ে সাজানো নামী রেস্তোরাঁ থেকে আনা রূপচাঁদা ফ্রাই আর কোরাল মাছের দো পেঁয়াজা। টেবিলের একপাশে বসা এক... ...বাকিটুকু পড়ুন

ফান্দে পড়িয়া বগা কান্দে রে

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আব্বাসউদ্দীন আহমদের কণ্ঠে ভাওয়াইয়ার সেই কালজয়ী সুরটা আজকাল ঘনঘন খুব মনে পড়ছে-

... ...বাকিটুকু পড়ুন

×