somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সদকাতুল ফিতর টাকা দ্বারা আদায় প্রসঙ্গে

১৩ ই জুলাই, ২০১৫ রাত ১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভাই!! আমি বেশী জানি একথার দাবী কখনো করি না, কারণ কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু তায়ালা দৃঢ় প্রত্যয়েরর সাথে ঘোষণা করেন "وفوق كل ذى علم عليم "অর্থাৎ প্রত্যেক জ্ঞানীর উপর একজন মহাজ্ঞানী রয়েছে, তবে মুসলমান মাত্রই এ কথা জানে যে, শরীয়ত একমাত্র আল্লাহ ও রাসূল সাঃ নির্দেশ অনুযায়ী চলবে। কোন ব্যক্তির চিন্তা -চেতনা কিংবা নিজের ইচ্ছা অনিচ্ছার তো কোন প্রশ্নই আসে না। আর এটাই হল একজন মুমিন -মুসলমানের বিশ্বাস, ঈমান -আকীদা।
এবার মূল প্রসঙ্গে আসা যাক -সদকাতুল ফিতর টাকা দ্বারা আদায় করলে আদায় হবে কি না? কারণ হাদীসে তো টাকার কথা উল্লেখ নেই। টাকা-পয়সা দ্বারা তো নবীজী সাঃ সদকাতুল ফিতর আদায় করেননি? রাসূলুল্লাহ সাঃ কোন জাতীয় দ্রব্যের দ্বারা সদকাতুল ফিতর আদায় করতেন? নবীজী সাঃ এর নিকটে কি অর্থ ছিল না? তিঁনি কেন এসব দ্রব্য দ্বারা সদকাতুল ফিতর আদায় করতেন?
প্রথমে আসি হাদীসে কোন কোন দ্রব্যের কথা এসেছে? বোখারীতে ইবনে উমর রাঃ হতে বর্ণিত হাদীসে খেজুর, যব, পনির ও কিশমিশের কথা উল্লেখ আছে।
আর আবু সাঈদ খুদরী রাঃ হতে বর্ণিত হাদীসে উপরোক্ত দ্রবগুলোর পূর্বে খাদ্যদ্রব্যের কথা উল্লেখ আছে।
এখন উল্লেখিত দ্রবগুলো দ্বারা আদায় করতে হবে নাকি এগুলোর মূল্য দ্বারা আদায় করলে আদায় হবে?
মূল্য দ্বারা আদায় করার ব্যাপারে তিনটি মত রয়েছে। যথা :- (১) আদায় হবে না।এ ইমাম শাফেয়ী রহঃ ইমাম মালেক রহঃ ও ইমাম আহমদ রহঃ নিকটে।
(২) নিঃশর্তে আদায় হয়ে যাবে। এ ইমাম আবু হানিফা রহঃ ও হানাফী মাযহাবের সকলের নিকটে ও উপরোক্ত তিন ইমামের এক এক কওল অনুযায়ী।
(৩) বিশেষ কল্যাণ বিবেচনায় আদায় হবে। এ ইমাম আহমদ রহঃ ও ইমাম তাইমিয়া রহঃ এর নিকটে ।
আচ্ছা হাদীসে উল্লেখিত দ্রবগুলো কি /কোন জাতীয় দ্রব্য?
একথা মনে করার কোন অবকাশ নেই যে উল্লেখিত দ্রবগুলো তৎকালীন যুগে শুধুমাত্র খাদ্যদ্রব্য হিসেবে ই ছিল না বরং মূল্য বাবত ও প্রচলিত ছিল। যা সুদ সম্পর্কীয় মশহুর হাদীসে সুস্পষ্টভাবে উল্লেখ আছে।
এখন কথা হল নবীজী সাঃ কেন এ সকল দ্রব্যাদি দ্বারা আদায় করতেন?
নবীজী সাঃ এর নিকটে অবশ্যই অর্থ ছিল। কিন্তু মদীনাবাসী যেহেতু কৃষক ছিল। তাদের কাছে অর্থের তুলনায় এদ্রব্যগুলো সহজলব্য ছিল। যা কিনা হযরত আবু সাঈদ খুদরী রাঃ এর বর্ণিত হাদীসের ভাষ্য দ্বারা বুঝে আসে।
আর সদকাতুল ফিতরের উদ্দেশ্যের প্রতি খেয়াল করলে তো টাকার ব্যাপারে কোন কথাই নেই।
والله اعلم بالصواب
জানি না এরা কারা? কি উদ্দেশ্যে? কিসের নেশায়? সমাজে বিভ্রান্তি -ফেতনা -ফাসাদ সৃষ্টিতে লিপ্ত।
আল্লাহ আমাদের সকলকে দ্বীনের সঠিক সমঝ দান করুন। আর যাবতীয় ফেতনা -ফাসাদ ও বিভ্রান্তি হতে হেফাজত করুন।
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১৫ রাত ১:৩৪
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কঠিনতম সব চ্যালেঞ্জের মুখে বিএনপির ভবিষ্যৎ কি অন্ধকার??

লিখেছেন শেহজাদ আমান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:১০



বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...

তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।

জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির... ...বাকিটুকু পড়ুন

আমার নানা মরহুম শাহাবুদদীন মাহমুদ জায়গীরদার

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২৫



আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×