somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার কল্পনার লীলাবতী

০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চশমাটা বিছানার পাশে রেখে বালিশে হেলান দিলাম। হাতে হুমায়ুন আহমেদের "লীলাবতী "। বই পড়তে পড়তে একসময় হঠাৎ মনে হলো আমি বোধহয় আমার বাসায় নেই। আর যেখানটাতে বসে আছি সেটা আমার বিছানা না। পেছনে হেলান দিতেই ভারসাম্য হারিয়ে ফেললাম। আরেকটু হলেই পড়ে যাচ্ছিলাম ঘাসের উপর।




"ঘাস!!"
ঘাস কোথা থেকে এলো!!
.
এসব ভাবতে ভাবতেই খিলখিল একটা হাসির শব্দ শুনতে পেলাম। কেউ যেন আমায় দেখে মজা পেয়েছে। উঠে বসতেই চোখ পড়লো ফিরোজা রঙের শাড়ি পড়া সুন্দরী এক মেয়ের দিকে। মেয়েটি চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে হাসছে। কাজল দেয়া বড় চোখগুলোর দিকে তখন আমার দৃষ্টি আটকে গেছে।
মেয়েটার দাঁতগুলোও ঝিকঝিক করছে। আমি ভাবলাম এই মেয়ের সাথে আলাপ করে জেনে নিতে হবে সে কোন টুথপেস্ট ইউজ করে।
মেয়েটা চুপ করে তাকিয়ে থাকল এরপর বেশ কিছুক্ষণ। আমিও বলার মত কিছু খুঁজে পাচ্ছিলাম না। অথচ মেয়েটির সাথে কথা বলতে আমি ব্যাকুল হয়ে গিয়েছিলাম।
.
মেয়েটিই প্রথম নীরবতা ভাঙলো - "আপনি এখানে কি করছেন!! "
আমি মেয়েটির প্রশ্ন শুনে প্রথমে খানিকটা হকচকিয়ে গেলাম। নিজেকে সামলে নিয়ে উত্তর দিলাম - "দেখতেই তো পাচ্ছেন বসে আছি। তাহলে প্রশ্ন করছেন কেনো? "
মেয়েটি আবারো সশব্দে হেসে উঠলো। আমি চমকে উঠলাম। আমার হঠাৎ মনে হতে লাগলো এই মেয়েকে আমি আগে কোথাও দেখেছি।
আমি বললাম - "আপনি কে?আর এখানে কি করছেন? "
এবার মেয়েটি অবাক হওয়ার ভান করলো। আমি সেটা ধরতে পারলাম। সে বিস্ময়ভরা কন্ঠে বললো - "কি করছি মানে? দেখতেই তো পাচ্ছেন দাঁড়িয়ে আছি!! "
বলেই মেয়েটি হাসতে শুরু করলো। আমার মনে হতে থাকলো মেয়েটি হয়তো অকারণেই হাসছে।
.
আমি প্রশ্ন করলাম - "কিন্তু আপনি কে সেটাতো বললেন না। "
মেয়েটি যেন জবাব দেয়ার জন্য প্রস্তুত ছিল। সে বললো - "আমি আপনার কল্পনা! "
আমি বললাম - "কিন্তু আমি তো আপনাকে কখনো কল্পনা করিনি। আমার সব কল্পনা তো অনন্যাকে নিয়ে। "
মেয়েটি ঝটপট বলে উঠল -"অনন্যা হচ্ছে আপনার বাস্তবতা। আমি শুধুই কল্পনা। "
আমি বললাম - "কই! আমার তো আপনার কথা মনে পড়ছেনা। তবে কেন জানি মনে হচ্ছে আপনাকে আমি আগে কোথাও দেখেছি!!
ঘটনাটা কি বলুন তো! "
মেয়েটি হেসে জবাব দিলো - "আপনার বাস্তবতার মাঝেই আমি লুকিয়ে ছিলাম। আমাকে চিনতে পারলেন না? "
-"কোন বাস্তবতার কথা বলছেন বলুন তো?"
-"যে অনন্যাকে ঘিরে আপনার কল্পনা আর বাস্তবতা মিলেমিশে এক হয়েছে সেইখান থেকেই আমার সৃষ্টি হয়েছে। " -মেয়েটি আবার হাসলো।
-"মানে?"
-"বুঝতে পারলেন না?ধরুন আপনি অনন্যাকে যেমন করে চাইলেন সে তেমন হলো না। যার ফলে আপনার মনে একটা অন্য মেয়ের প্রতিচ্ছবি থেকেই গেলো যার মত করে আপনি অনন্যাকে দেখতে চেয়েছেন। সেই অন্য মেয়ের প্রতিচ্ছবিটিই আমি। যাকে আপনি সবসময় চেয়েছেন। "
- "কিন্তু আমি তো আপনাকে চাইনি। আমি তো অনন্যাকে চেয়েছি। অনন্যা কোথায়!! "
-" অনন্যাকে কেন খুঁজছেন? অনন্যা তো নেই। আপনি তো অনন্যাকে ভালোবাসেন না। আপনি তো আমাকে ভালোবাসেন। এইতো আমি, আপনার সামনেই দাঁড়িয়ে। " -মেয়েটি একটি ক্রুর হাসি নিয়ে একদৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলো।
আমার ভীষণ ভয় করতে থাকলো। আমি মেয়েটিকে জিজ্ঞেস করলাম -
"আপনি অনন্যাকে কোথায় রেখেছেন? অনন্যাকে এনে দিন আমার কাছে!
আর আপনি ভুল করছেন। আমি অনন্যাকেই ভালোবাসি। আপনাকে না। "
-"অনন্যা!!তাকে তো আমি খুন করেছি। আপনি তো তাই চেয়েছিলেন। "
-"আপনি মিথ্যে বলছেন! আমি কেন চাইবো অনন্যা খুন হোক? "
-"আপনি চেয়েছেন। কারণ আপনি দিনের পর দিন অনন্যার ভেতর আমাকে দেখতে চেয়েছেন। চেয়েছেন অনন্যার ভেতর নতুন একটা স্বত্ত্বাকে জন্ম দিতে। আপনি সফল হয়েছেন। কংগ্রাচুলেশন্স। আমিই সেই নতুন স্বত্ত্বা। "
.
হঠাৎই আমার নিজেকে অপরাধী মনে হতে লাগলো।
- " এ আমি কি করেছি!! আমার জন্য অনন্যা খুন হয়েছে!!"
আমি আর ভাবতে পারলাম না। মেয়েটার গগনবিদারী হাসি আমার মাথার ভেতরটাকে যন্ত্রণাময় করে তুলছিলো।
.
কলিংবেলের শব্দে আমার ঘুম ভাঙলো। দরজা খুলে দেখি অনন্যা দাঁড়িয়ে। আমি অনন্যাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম। অনন্যাও কিছু না বলে আমার বেষ্টনীতে আবদ্ধ হলো।
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:৪০
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - প্রমাণ

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১:১২



ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”

আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”

সে বলল, “বুঝতে পারছি না।”

“কেন?” আমি প্রশ্ন করলাম।

“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দেবীপ্রসাদ যাত্রা

লিখেছেন জ্যোতির্ময় ধর, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২১


আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×