আমায় ভালো না বাসো,
এক পেয়ালা দুঃখ দিও।
আমি প্রতিবার তাতে আয়েশ করে চুমুক দেব।
অতঃপর দুজন সমস্বরে বলে উঠব, ভালোবাসা কম হয়েছে।
পেয়ালায় তুমি আবার ভালোবাসা মেশাবে,
নিখাঁদ নতুন ভালোবাসা।
আমায় বিশ্বাস না করো,
এক আকাশ অবিশ্বাস দিয়ো।
আমি আকাশের দিকে তাকিয়ে বৃষ্টির অপেক্ষা করবো।
বৃষ্টি এলে বলবো, চলো ভিজি,
আজ নতুন বৃষ্টির ধারায় সব অবিশ্বাস ধুয়ে চলে যাক।
তুমি হেসে বলবে, আচ্ছা।
আমায় ক্ষমা না করো,
একফোঁটা বিষ দিও।
আমি সেটা পান করে তোমার মুখের দিকে তাকিয়ে তোমার অভিব্যক্তি বোঝার চেষ্টা করবো।
তুমি কি কাঁদবে? নাকি সেদিনের মত হেসে বলবে, হে বন্ধু বিদায়!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



