somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অভিশাপ

১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তখন মধ্যরাত। দরজায় দমাদম শব্দ হচ্ছে। কি করবে রহিমা বিবি, কোথায় লুকাবে এখন তার এই কিশোর ছেলেকে। ছেলে যে মুক্তিবাহিনীর চর! সবাই যে জেনে গেছে এটা। একমাত্র ছেলে সাদেককে পুরো শরীরটা দিয়ে আড়াল করে ঢেকে রেখেছে সে। চেয়ে আছে বিস্ফোরিত নয়নে দরজাটার দিকে। ১৩ বছরের সাদেকের মুখ সাদা হয়ে গেছে আতঙ্কে! ওদিকে দরজার বাইরে থেকে ভেসে আসছে হায়েনার চিৎকার।
হঠাৎ করেই দড়াম করে ভেঙে গেল দরজা! ঘরের মাঝে হুড়মুড় ঢুকে পড়ল ১০/১২ জন মানুষ। এই মানুষগুলোর মধ্যে সবার সামনে দাঁড়িয়ে আছে কালোমতন একজন, নাম তার কাদের। কাদের মোল্লা। এলাকায় সে জবাই করে ছাড়া মানুষ মারে না। আড়ালে আবডালে লোকে তারে ডাকে কসাই কাদের!
কাদের হাত দিয়ে ইশারা করলেই তিনজন ধরে নিয়ে গেল সাদেককে। মা শরীরের সবশক্তি দিয়ে আটকাতে চেয়েছিল, পারেনি। কাদের শক্ত করে ধরে রেখেছে দুই হাত।
"বাবারে, আমার পোলাডারে ছাইড়া দে বাবা", হাউমাউ করে ওঠে রহিমা।
"ওই হারামির পুতরে শোয়া"। কাদেরের হুমুম পেয়ে সাদেককে জোর করে চারজন মিলে চেপে ধরে। রহিমাকে আরেকজনের হাতে দিয়ে সাদেকের দিকে এগিয়ে যায় কাদের মোল্লা। হাতে তার প্রিয় কাটারি। সব চেয়ে বেশী মানুষ এটা দিয়েই কেটেছে সে।

তখনো রহিমা বিবি চিৎকার করে প্রানভিক্ষা চাইছিল সন্তানের। কাদের মোল্লার কাটারির টানে যখন সাদেকের গলা দিয়ে ফিনকি দিয়ে রক্ত ঝরছিল তখনো রহিমা বিবি চিৎকার করছে। কিছুক্ষন ছটফট করেই থেমে গেল সাদেকের শরীরটা, সাথে মা রহিমাও। যেন একসাথে মরে গেল দুজন। প্রানহীন চোখে নিজের সন্তানের দিকে চেয়ে আছে রহিমা।
কাদের বেরিয়ে যাচ্ছিল। রহিমা শুধু বিড়বিড় করে বলল, "তুইও মরবি কাদের, তুইও মরবি। তোর মরন হইবো এর থেইকা ভয়ংকর!"
আবছাভাবে কথাটা কানে এল কাদেরের। কর্ণপাত করেনি সে। দেশদ্রোহীর মা কি বলল তাতে মাথা ঘামানোর কোন মানে হয় না।
এরপর কেটে গেল ৪২ বছর। সেদিনও মধ্যরাত। কাদের কিছু দেখতে পাচ্ছেনা। মুখ তার কালো কাপড়ে ঢাকা। গলায় পরানো হয়েছে রশি। এলাকার মানুষ যে কসাই কাদেরের নামে কাঁপত সে এখন থরথর করে কাঁপছে । যে তখন মুহূর্তের কোপে মানুষ কেটেছে এখন তার মৃত্যু হবে দড়িতে ঝুলে, ছটফট করতে করতে। হঠাৎ তার মনে পড়ল ৪২ বছর আগের রহিমা বিবির বিড়বিড় করে বলা সেই কথা, "তুইও মরবি কাদের, তুইও মরবি। তোর মরন হইবো এর থেইকা ভয়ংকর!"
একজন মানুষের মৃত্যু হচ্ছে, পুরো দেশের মানুষ তাতে খুশি হচ্ছে। এর চেয়ে ভয়ঙ্কর মৃত্যু হয়?
হাতলটা ধরে টান দিল জল্লাদ, কাদেরের পায়ের নিচ থেকে সরে গেল কাঠের পাটাতন, দড়িতে ঝুলন্ত কাদের পড়ে গেল এক কালো আধারে। এমনই আঁধার যে আঁধারে একটি জাতির কলঙ্কের কালিমা কিছুটা হলেও মুছে যায়।

ঘটনাটা কাল্পনিক। তবে এটা সত্য যে, এরকম শত শত মা বিড়বিড় করে তখন অভিশাপ দিয়েছিল কাদেরকে। এতো মায়ের অভিশাপ বিফলে যায় না রে কাদের, এতো মায়ের অভিশাপ বিফলে যায় না।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধার্মিক কে অনুসরণ করুন ভন্ডকে নয় ।

লিখেছেন কিরকুট, ২২ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৩৮

আমরা প্রায়ই নিজেদের ধর্মপ্রাণ জাতি বলে পরিচয় দিতে ভালোবাসি। কিন্তু প্রশ্ন হলো ধর্ম কি সত্যিই আমাদের নৈতিকতা, মানবিকতা ও সত্যের পথে পরিচালিত করতে পারছে, নাকি কিছু অসভ্য মানুষ ধর্মকে নিজেদের... ...বাকিটুকু পড়ুন

দ্য সাইলেন্ট ইকো

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১০


এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ও ফিকশনাল ইনভেস্টিগেটিভ ক্রাইম থ্রিলার। গল্পের সমস্ত চরিত্র, প্রতিষ্ঠান, স্থান, সাল ও অপরাধের মোটিভ লেখকের কল্পনানির্ভর। বাস্তব কোনো ব্যক্তি, পেশাজীবী বা অমীমাংসিত... ...বাকিটুকু পড়ুন

ক্যাপাসিটি চার্জের পর এবার নজর খাম্বায়

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:০৩


বিদ্যুৎ বিল নিয়ে সাধারণ মানুষের অভিযোগের শেষ নেই । বিশেষ করে যারা নির্দিষ্ট বেতনে সংসার চালান কিংবা যেসব পরিবারে কেবল একজন মাত্র উপার্জনক্ষম ব্যক্তি আছেন, তাদের মাসে প্রিপেইড মিটারে... ...বাকিটুকু পড়ুন

কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:৫৯



কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

বাংলাদেশে রাষ্ট্রপতি পদটি সংবিধানের সর্বোচ্চ সাংবিধানিক পদ। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মূল্যায়ন যোগ্যতার চেয়ে দলীয় পরিচয়ের ভিত্তিতেই বেশি হয়।... ...বাকিটুকু পড়ুন

চাকরির জন্য সুপারিশ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ১২:৫৮



গত কয়েকদিন যাবত ফেসবুক, ইউটিউব সহ অনলাইন সকল পত্র-পত্রিকা, টিভি নিউজ সহ এমন কোনো স্থান বাদ নেই যেইখানে এক ব্যক্তির রাজনীতি, সাংসদ, সংসদ, চরিত্র, বিবাহ, কাবিন নামা, প্রথম স্ত্রী,... ...বাকিটুকু পড়ুন

×