somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ন্যানো ব্লগার ইমু
হিমু হবার ইচ্ছে আমার নেই, ইমু হয়েই না হয় থাকলাম।হরহামেসা খরচ হওয়া বড় নোটটগুলি না হয় হতে পারলাম না, হৃদয় নামক মাটির ব্যাংকে না হয় জমা হলাম কিছু খুচরো পয়সা হয়ে।

পুরান_কাসুন্দি_ও_নতুন_মধু_সমাচার

০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রত্যেকটা মানুষের কিছু অভিভূত করার ক্ষমতা থাকে। সেই অভিভূত ক্ষমতার বলে তার চারপাশে একটা রহস্যময়তার সৃষ্টি করতে পারে। একটি সম্পর্কের মধ্যে কিছু রহস্যময়তা থাকতেই হবে। মূলত, রোমান্সের অপর নাম রহস্যময়তা। বিশেষত, নারী-পুরুষ উভয়ই চায় তার প্রিয় মানুষটি তাকে সবসময় নতুন কিছু করে দেখাক, একটু তাক লাগিয়ে দিক। আর এই তাক লগানোটাই হচ্ছে রোমান্স। আমার মতে 'ভালোবাসা' এবং 'রোমান্স' শব্দদুটি কখনোই এক হতে পারে না। দুইটি শব্দ মূলত একটি সম্পর্কের দুটি ধাপ বা পর্যায়কে নির্দেশ করে। একটি সম্পর্ককে আমার এক খুটি দইয়ের সাথে তুলনা করতে পারি, যেখানে দইয়ের উপরের অংশটা হচ্ছে রহস্যময়তা অথবা রোমান্স, আর নিচের অংশটা হচ্ছে ভালোবাসা।

একটি সম্পর্ক টিকে থাকার অন্যতম পূর্বশর্ত হচ্ছে 'তাক লাগানো'। যখনি এই তাক লাগানো বেপারটা হারিয়ে যেতে থাকবে তখন থেকেই ভালোবাসাটা অনেকটাই তরকারী ছাড়া সাদা ভাতের মতো মনে হবে। অনেকেই বলে যে ভালোবাসা কখনো ফুরায় না, কিংবা কমেও যায় না। হ্যা কথাটা সত্য। ভালোবাসা ব্যাপারটা স্থীতিশীল কিন্তু ভালোলাগা কিংবা রোমান্স গতিশীল, পরিবর্তনীয়।

রোমান্স মূলত প্রনয়ের প্রথম ধাপ, কাছের মানুষটিকে অভিভূত করার পদ্ধতি, তার চারপাশটা ঘিরে একটা রহস্যময়তার জাল সৃষ্টি করে রাখা, তাকে ঘোর লগানোর নামই সম্ভবত রোমান্স। প্রতিদিন রাস্তার মোড়ে দাড়িয়ে থাকা, মাঝ রাতে বাড়ির সামনে গিয়ে দোখা করা, গোলাপ হাতে অভিভাধন, পিছনে পিছনে ছোটা, চিরকূট বিনিময়, প্রিয় মানুষটিকে ঘিরে গান, কবিতা, কাব্য চর্চা, রাতভর জেগে গল্প করা ইত্যাদি যা একটা প্রনয়ের প্রথমেই বেশী হয়ে থাকে এবং একটা সময় সেগুলো ক্রমেই কমে যেতে থাকে এবং সম্পর্কটা অন্যদিকে মোড় নেয়। সম্পর্কের এই বাকটা থেকেই অন্য ধাপের শুরু যেখানে আর রহস্যময়তার ব্যাপারগুলো আস্তে আস্তে কমতে থাকে। একটা সময় সেগুলো পূর্বের ঘটনাগুলি 'পুরান কাসুন্দি'তে রুপ নেয়। তখন মনে হয় কোথাও একটা শূন্যতার সৃষ্টি হয়েছে। হয়তোবা সম্পর্কটি আগের মতো নেই। ভালোবাসা কমে গেছে কিংবা অন্যকিছুতে কেউ একজনের ভালোলাগা শুরু হয়েছে। এভাবেই রহস্যহীনতার অনুপুস্থিতে সন্দেহের জন্ম নেয়। আর একটা সময় সম্পর্ক এসে কিছু গতানুগতিক কথা-বার্তায় পৌছায়। যেমনঃ কি করো? খাইছো কি না? কখন ঘুমাবা? ইত্যাদি। আসলে প্রাকৃতিক জীব হিসেবে আমরা সবাই সৃষ্টি থেকেই রহস্যময়তা পছন্দ করি। একবার বিরিয়ানী খেয়ে অভ্যস্ত হলে আর সাদা ভাত ভালো লাগে না। সবাই দইয়ের উপরের অংশটাই খেতে চায়। কিন্তু দইয়ের উপরের অংশটা কিন্তু খুব বেশি ু থাকে না সেটাও আমাদের মাথায় রাখা উচিৎ।।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানুষের মধ্যে এমন কেউ কী আছেন, যাঁরা AI-এর কাছে নিজেদের জ্ঞান, লেখার দক্ষতা কিংবা সৃজনশীলতার শ্রেষ্ঠত্ব হারানোর ভয় পাচ্ছেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪৪




এআইকে বলে ছিলাম- তুমি বলতে গেলে একটা গেদা বাচ্চার মত। এর মধ্যে অনেক মানুষ তোমাকে হিংসা করে। বিষয়টা কি?

উত্তরে এআই বলল- হা হা! আপনার কথাটা শুনে হাসি... ...বাকিটুকু পড়ুন

হুজুরের কি শরিয়াহ আইনে বিচার হবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:১২


মুফতি মোহাম্মদ আলী কাসেমীর জন্য খারাপ লাগছে। ফেসবুকে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, সৌদি আরবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার ভিডিও ধারণ করে ফেসবুকে প্রকাশ এবং এ নিয়ে লাইভ করার অভিযোগে... ...বাকিটুকু পড়ুন

=মনের হিংসা দূর করো রব=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১১:২৯


তবুও হিংসা এসে যায় কারণে অকারণে;
পারি না সামলাতে মন আমার - ইয়া রব,
নিতে পারি না সহজ করে কিছু
মনের কিনারে ভাঙ্গে হুড়মুড় স্বার্থের কলরব।

স্বচ্ছ মনের মানুষ কী করে হই,
সহজরে করে ফেলি... ...বাকিটুকু পড়ুন

সৌদি প্রবাসীর মৃত্যুদন্ড ও রটানো গুজব

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২০ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২২

আপনি যে দেশে যাবেন, সেই দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখাটা আপনার দায়িত্ব।
আমেরিকায় আপনি মদ কিনতে পারবেন। কিন্তু আপনার বয়স অবশ্যই ন্যূনতম ২১ হতে হবে। ইউরোপে হয়তো এই বয়সটা ১৮।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরো...

লিখেছেন জুল ভার্ন, ২০ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫২

বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরোচ.....

বিপ্লবের লক্ষ্য কী- পরিবর্তন, নাকি প্রদর্শন?
বাংলাদেশে জেন-জি স্বৈরাচারের পতন ঘটিয়েছে; কিন্তু প্রশ্ন- স্বৈরাচার গেছে, স্বৈরাচারী মানসিকতা কি গেছে?
যে তরুণ প্রজন্ম গণতন্ত্র, অধিকার ও মর্যাদার দাবিতে রাজপথ... ...বাকিটুকু পড়ুন

×