#ভাইয়া_ভাইরাস
বর্তমান যুগের আধুনিকাদের মাঝে যে সংক্রামনটির প্রাধুর্ভাব বিশেষভাবে পরিলক্ষিত হচ্ছে তা ভাইয়া ভাইরাস নামে অভিহিত করা যায়। সংক্রামনটির প্রাধুর্ভাব আজকাল এতোই লক্ষণীয় হয়ে উঠেছে যে, তা দিন দিন বেশীর ভাগ অবিবাহিত নারীর মাঝে বহুল প্রচলিত একটা স্বাভাবিক ব্যাধিতে পরিনিত হয়েছে। অনেকটাই এই ব্যাধিকে মাথা ব্যাথা বা চোখে কম দেখার মতো রোগগুলোর সাথে তুলনা করা যায়।
নিজের ভাই থাকা সত্ত্বেও দেখা যায় কমপক্ষে একটা সাবসিডিয়ারি ভাইয়া থাকা মেয়েদের থাকা এখন একটা রীতি বা প্রথা হয়ে দাড়িয়েছে। ক্ষেত্র বিশেষে, এই ভাইয়া ডাকটি 'ভায়া', 'ভাইয়য়য়য়া', এমনকি 'ভাইয়া রে' তে বিবর্তিত হতে দেখা যায়। বিপরীতে ভাইয়াগুলোও 'আপুনি', 'আপি', 'আপ্পি' এর মতো সুন্দর সুন্দর ডাকে আপুদের মন ভরিয়ে তুলে।
ভাইয়াদের বিশেষ কিছু সাদৃশ্যিক বৈশিষ্ট্যঃ-
* ভাইয়ারা অনেক বেশী শেয়ারিং, কেয়ারিং হয়ে থাকে। যা নিজের মায়ের পেটের ভাইও পারে না। (মায়ের চেয়ে মাসির দরদ বেশি)
* ভাইয়ারা সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে।
* অনেক বেশী রোমান্টিক ও আবেগী হয়ে থাকে।
* যে কোন প্রকার সমস্যায় এরা অগ্রগামি। নিজের বাবা-মা কিংবা বয়ফ্রেন্ডের সাথে শেয়ারের পূর্বে ভাইয়া-ই অগ্রাধিকার পায়।
* ভাইয়া হতে হলে স্মার্ট, গুড লুকিং এবং হ্যান্ডসাম, নূন্যতম অর্থবিত্ত, আর বিশেষত ক্ষমতার জোর থাকা আবশ্যক।
উপরোল্লিখিত বৈশিষ্ট্যগুলি ছাড়াও আরো কিছু বৈশিষ্ট্য প্রতীয়মান। যেগুলো নিয়ে বিতর্ক সৃষ্টি হতে পারে সেগুলো উহ্য রাখলাম। কারন অনেকেই বলতে পারেন সব ভাইয়া এক রকম না। তবে এটা বলতে চাই ভাই এবং ভাইয়া কখনো এক হতে পারে না। মনের ভুলেও ভাইয়াকে ভাই ভাবা উচিৎ নয়, ভাবলে তা হবে মহাপাপ। তাই এবার বিশ্ব ভালোবাসা দিবসের প্রতিপাদ্য হোক "ভাইয়া সম্পর্ক, প্রকৃত স্পর্কের অন্তরায়। অবৈধ সম্পর্ক নয়, সুষ্ঠু সম্পর্ক চাই।"
(ব্যাক্তিগত মতামতঃ সিদ্ধান্ত নিয়েছি যদি বিয়ে করি তবে কখনো কোন ভাইয়া ভাইরাস আক্রান্ত কাউকে বিয়ে করবো না। মেয়ে দেখতে গেলে এটাই হবে আমার পূর্বশর্ত এবং মেয়ের প্রতি একমাত্র জিজ্ঞাসা। মেয়ের পূর্বে রিলেশন থাকলে কিংবা অন্য জায়গায় বিয়ে হয়ে থাকলেও আমার কোন সমস্যা নেই, আমি তাকে নিয়ে সংসার করতে রাজি। তবে কোন ভাইয়া সারাজীবন মগজ ধোলাই করুক কিংবা নাক গলাক সেটা মোনে নিতে পারবো না। আর যদি এ রকম কাউকে খুজে না পাওয়া যায় তবে সারাজীবন চিরকুমার থেকে যাবো সেই সিদ্ধান্তে দৃঢ়সংকল্পবদ্ধ।)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



