somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ন্যানো ব্লগার ইমু
হিমু হবার ইচ্ছে আমার নেই, ইমু হয়েই না হয় থাকলাম।হরহামেসা খরচ হওয়া বড় নোটটগুলি না হয় হতে পারলাম না, হৃদয় নামক মাটির ব্যাংকে না হয় জমা হলাম কিছু খুচরো পয়সা হয়ে।

"আফসোস বাঙ্গালী হয়ে উঠতে পারলাম না"

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ সকালবেলা থেকেই সবার মাঝে কমবেশী উত্তেজনা কাজ করছিল একটা বিষয় নিয়ে। আর তা হচ্ছে আজ বাংলাদেশ বনাম আফগানিস্থানের খেলা। খেলা আমরা দেখেছি সুতরাং খেলার ফলাফল আমরা সবাই জানি। এ নিয়ে নতুন করে কিছু বলার নেই। আজ আমাদের সবার ফেসবুক ওয়াল ভর্তি বিজয়েরর উচ্ছাস। এটাই স্বাভাবিক।

বিকেল থেকে সামাজিক মাধ্যমগুলোতে নানা রকম আলোচনা, সমালোচনার ঝড় বয়ে যাচ্ছিল আজকের খেলা নিয়ে। এটাও স্বাভাবিক। কারন আমরা অনেক আশাবাদী আমাদের দলকে নিয়ে। তবে একটা বিষয় কেমন যেন মেনে নিতে পারছিলাম না। অনেকেই দেখলাম যারা আফগান ক্রিকেট টিমকে "তালেবান" বা "জঙ্গিবাদ" দল হিসেবে অপবাদ দিয়ে চলছেন।

ক্রিকেটপ্রেমীদের কম-বেশী সবারই জানা যে, আফগানিস্থান দলটির আন্তর্জাতিক ক্রিকেটের সূচনা খুব বেশী দিনের নয়। এইতো ২০০০ সালে তারা আন্তর্জাতিক অঙ্গনে ক্রিকেট খেলার অনুমোদন পেল। অনেক বছর আগেও সব রকম খেলার উপর তালিবানরা নিষেধাজ্ঞা জারি করে রেখেছিলো। নিষেধাজ্ঞা কাটিয়ে তারা ক্রিকেট খেলছে। এর মানে তারা তালিবানি নিয়ম-কানুন অমান্য করেই মেঠে নেমেছে খেলতে। এর মানে এই নয় যে, তারা তালিবানদের অনুসারী এবং তালিবানদের প্রতিনিধিত্বকারী হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে ক্রিকেট খেলতে এসেছে এবং পাশাপাশি সন্ত্রাস, জঙ্গীবাদ প্রচারে এসেছে।

শোনা যায় যুদ্ধ বিস্ধস্ত এ দলটির খেলোয়াড়রা নাকি বোর্ড থেকে তেমন কোন বরাদ্দ পায় না। অনেকটাই স্পন্সরদের উপর নির্ভরশীল এ দলটি। প্রাকটিসের জন্যও পর্যাপ্ত মাঠের ব্যবস্থা নেই তাদের। প্রচন্ড প্রতিকূলতার ভিতর দিয়ে তারা যে আজ আন্তর্জাতিক পর্যায়ে তাদের নামটা তুলে ধরতে পেরেছে একটি যুদ্ধবিধস্ত দেশের শান্তিদূত হিসেবে এজন্য তাদের প্রতি শ্রদ্ধাবোধ থাকা দরকার বলে মনে করি। একটা কথা না বললেই নয়, আমাদের বাংলদেশ বিশ্ব মহলে অনেকটাই পরিচিত কিন্তু আজকের এই বাংলাদেশ ক্রিকেট টিমের জন্যই। তালিবানি শাসন, নিয়ম, নিষেধাজ্ঞা উপেক্ষা করে, জীবনের ঝুকি নিয়ে খেলতে এসে, শান্তির দূত হিসেবে নিজেদের প্রচার করতে এসে আমাদের মতো কিছু ক্রিকেটপ্রেমীর নিকট যদি "জঙ্গীবাদী" "সন্ত্রাসবাদী" তালিবানী" দল হিসেবে তাদেরকে অপবাদ শুনতে হয় তবে তার জন্য জয়ের গৌরব নিয়ে বুক ফুলিয়ে চলার জায়গাটা সমালোচনার দরুন ক্ষুণ্ণ হয়ে যায় মানবিক দিকটা বিবেচনায়। তালিবানরা দোষ করতে পারে, সেজন্য কি আফগান ক্রিকেট টিমকে তার অপবাদ দেওয়া হবে? পরিশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের একটা কথা দিয়েই শেষ করছি। মুক্তিযুদ্ধের পর অনেক যুদ্ধ অপরাধী তার পাপকর্মের জন্য অনুতপ্ত হয়েছিল। তখন তাদের প্রতি বঙ্গবন্ধুর একটাই বানী ছিল "আবার বাঙ্গালী হয়ে যাও।" একটা নবীন দলের প্রতি আমাদের অসৌজন্যমূলক আচরন-ই বুঝায় আমরা এখনো প্রকৃত বাঙ্গালী হয়ে উঠতে পারিনি। যে মানবতা বঙ্গবন্ধুর মাঝে ছিল, সেই চেতনায় আজও আমরা উজ্জিবীত হতে পারিনি।।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চন্দ্রপ্রভা

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০৭

চন্দ্রপ্রভা
সাইফুল ইসলাম সাঈফ

তোমাকে দেখে মোহিত হই চন্দ্রপ্রভা
রোদ পড়লে চকচক করে
এতই সুন্দর লাগে
একদৃষ্টে তাকিয়ে থাকি।
তোমাকে ছুঁতে ইচ্ছে করে
কিন্তু পাই না যে সাহস।
তুমি নাই বলে কি এত ঝড়?
তুমি পাশে নাই বলে... ...বাকিটুকু পড়ুন

আপনি কি পেলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৬



বাংলার দুই নোবেল জয়ী রবি ঠাকুর আর ডঃ ইউনুসের পিছনে অনেক কথাই তো বললেন।
ব্লগ লেখায় ভরিয়ে ফেললেন!
খোদা তাঁদেরকে যে জায়গা দিয়েছেন, তা থেকে এক চুল কি নিচে নামাতে... ...বাকিটুকু পড়ুন

তোমরা নেহা বোরা কে বাংলাদেশের কথা বোলো না

লিখেছেন শ্রাবণধারা, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২


নেহা বোরাকে তোমরা বাংলাদেশের কথা বোলো না। বোলো না যে, তিনি যখন বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভূয়সী প্রশংসা করছেন, তখন বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ের তরুনেরা ক্যাম্পাসে গরু জবাই করে জেয়াফত খাওয়ার আন্দোলন... ...বাকিটুকু পড়ুন

জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

×