somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ন্যানো ব্লগার ইমু
হিমু হবার ইচ্ছে আমার নেই, ইমু হয়েই না হয় থাকলাম।হরহামেসা খরচ হওয়া বড় নোটটগুলি না হয় হতে পারলাম না, হৃদয় নামক মাটির ব্যাংকে না হয় জমা হলাম কিছু খুচরো পয়সা হয়ে।

"শহীদ মিনার এবং অকৃতজ্ঞ আমরা"

২০ শে জুন, ২০১৫ বিকাল ৪:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল রাত ১১.৩০ টার দিকে ঢাকা মেডিকেলে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে কিছুক্ষণ বসে ছিলাম। দেখতে পেলাম অনেকেই আড্ডা, গল্প করছে, শহুরে বাস্তুহারাদের কেউ কেউ আবার ঘুমুচ্ছে।

প্রথমত, একটা বিষয় লক্ষ্য করলাম যে, মূল বেদিতে সবাই জুতাসহকারেই উঠেছে এবং হাতে চায়ের কাপ, সিগারেট, অন্যান্য খাদ্যদ্রব্যসহ যাবতীয় আবর্জনা ওখানেই ফেলে যাচ্ছে। অদূরেই সম্ভবত কেউ গাজাঁ সেবন করছিল, যার ঘ্রান বাতাসে মিশে বাতাসটা বেশ ভারী হয়ে উঠেছিল।

একজন বাঙ্গালী হয়ে, বাংলাদেশের একজন সুনাগরিক হয়ে বিষয়টা মেনে নেয়াটা বেশ কষ্টসাধ্য হয়ে উঠছিল। ভাবছিলাম গর্ব, অহমিকার জায়গাটার এই অবমূল্যায়ন। সরকার কি চাইলে পারে না জায়গাটিতে পুলিশ, আনসার অথবা নিরাপত্তা বাহিনীর ২০ জন সদস্য মোতায়ন করতে? পারে না চার পাশের খোলা জায়গাগুলিতে ৫ জন মালী রেখে ফুলের বাগান করে পরিষ্কার-পরিচ্ছন্ন, পরিপাটী করে রাখতে?

এখন মনে হচ্ছে আমরা জাতি হিসেবে বড়ই অকৃতজ্ঞ। যারা আমাদের মুখের বুলির জন্য এতটুকু ত্যাগ স্বীকার করে গেল, তাদের প্রতি সম্মান দেখানো তো দূরে থাক, কৃতজ্ঞতা প্রকাশটুকুই করতে পারি না। মৌসুমী ১ দিন মিনারে পুষ্পস্তবক অর্পণ করেই আমরা খালাস। বাকি ৩৬৪ দিন চলুক না স্বাধীন বাংলার, স্বাধীন নাগরিকদের ইচ্ছে মতো!!

যে জায়গাটির গল্প বিশ্ব ইতিহাস, ঐতিহ্যে যুক্ত করেছে আমাদের গৌরবময় অধ্যয়, পরিচিত করেছে আমাদেরকে 'বাঙালী' হিসেবে; নতুন প্রজন্মের বাঙালী হিসেবে সেই বাঙালীত্বের এই রকম অধঃপতন আমি চাই না। চাই ভাষা শহীদদের প্রকৃত সম্মান। মুখ থেকে নয়, হৃদয় থেকে। জানুক তাদের ত্যাগ এবং কৃতিত্বগাথা। এই ইতিহাস বয়ে চলুক যুগ থেকে যুগান্তরে- গর্বে, শ্রদ্ধায়, আত্মতৃপ্তি আর যথাযথ মর্যাদায়; আজ এবং আগামী প্রজন্মে।।
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০১৫ বিকাল ৪:৫৩
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৪১



ফারাজা তাবাসসুম খান-
আজ বুধবার, ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি ২৩শে সেপ্টেম্বর ২০২৬। বহু আগে একটা বই পড়েছিলাম- 'আদর্শ হিন্দু হোটেল'। প্রধান চরিত্রের নাম- হাজারি ঠাকুর। সে বাস্তববাদী, সহজ... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

×