somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ন্যানো ব্লগার ইমু
হিমু হবার ইচ্ছে আমার নেই, ইমু হয়েই না হয় থাকলাম।হরহামেসা খরচ হওয়া বড় নোটটগুলি না হয় হতে পারলাম না, হৃদয় নামক মাটির ব্যাংকে না হয় জমা হলাম কিছু খুচরো পয়সা হয়ে।

জুলহাসের মৃতস্বপ্ন

২৫ শে জুন, ২০১৫ সকাল ১১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জুলহাসের সুইসাইড নোটটি পড়া যায় নি। কালো হরফে গোটা গোটা হাতের লেখা, পাঁচ তলা ছাদ থেকে লাফ দিয়ে পড়া মাত্রই রক্তে ভিজে গিয়েছিল তার পকেটে থাকা সুইসাইড নোটটি। তার মলিন মুখখানির দিকে তাকিয়ে শুধু এটুকু বোঝা গিয়েছে, হতাশা আর ব্যর্থতা তাকে গ্রাস করেছিল।
হয়তো সে আমাদের সবার মতোই চেয়েছিল সুন্দর একটা জীবন; যেখানে থাকবে মায়ের আদর, ভাই-বোনের স্নেহময় আবদার, প্রেমিকার একটুখানি ভালবাসা আর বন্ধুদের সাথে হাসি, ঠাট্রা এর সমধুর সম্পর্ক।
জুলহাসের চাওয়াগুলি খুব যে বেশি উচ্চবিলাসী ছিল তা নয়। মাঝ রাতে দবীরের চা স্টলে প্রায়ই কথা হতো। গভীর রাতে বাড়ি ফেরার পথে প্রায়ই দেখতাম জুলহাস চা স্টলের মাচালে একা মনে গলা ছেড়ে তখনো গান গাইছে। তার গানের ভক্ত-শ্রোতা বলতে বাজারের সেই নির্ঘূম কুকুরগুলি আর মাঝে মাঝে আমি।
একদিন জুলহাসের গানের গলা থামিয়ে দিয়ে সারারাত গল্প করেছিলাম। মনে আছে সেই রাত গল্প শেষে সকালে দোকান খুললে দু'জন একসাথে কলা-পাউরুটি খেয়ে দু'জন দু'জনার বিশ্রামের গৌন্তব্যে গিয়েছিলাম; আমি বাড়ির নরম বিছানায় আর জুলহাস ইউনিয়ন পরিষদের বারান্দার সিড়ির নিচের খুপড়িতে।
সেদিন রাতে শুনেছিলাম তার চাওয়া-পাওয়া এবং ভালবাসার কথা। শুনেছিলাম জুলহাস নামক পাগলাটে ছেলেটির একসময় একজন মনের মানুষ ছিল যার সত্য নামটি জানা না গেলেও জুলহাসের দেয়া নামটি জানতে পারি; যে নামটি ধরে মেয়েটিকে জুলহাস আদুরে গলায় ডেকে উঠতো 'শান্তনা' বলে। জুলহাসের ভাষ্যমতে মেয়েটি ছিল শান্ত, নিষ্পাপ আর স্নিগ্ধ। তাই তার এ নামটি দেওয়া।
জুলহাসের পড়াশুনা খুব বেশিদূর নয়। একটা ৪র্থ শ্রেনীর চাকুরীর জন্য কতবার ঐ চৌধুরীদের গোলামি করেছিল, কতবার হাত-পায়ে হুমড়ি খেয়ে পড়েছিল!! কিন্তু চাকুরী না মিললেও মিলেছে আশার বাণী। সেই আশার বাণীকে বিশ্বাস করেই আজ জুলহাসের 'শান্তনা'কে অন্যের হাতে তুলে দিতে হয়েছে; পরিবারে হতে হয়ছে নিগ্রহের কারন। আর অবশেষে এলাকাবাসীর নিকট হাসির পাত্র, অবশেষে মানুষিক চাপে 'পাগল'। কিন্তু আমি জানতাম জুলহাস পাগল নয়; পাগল ছিলাম আমরা। তাই হয়তো জুলহাসের পাশে না দাড়িয়ে তার নিকট থেকে মজা নেবার চেষ্টা করে গিয়েছি।
জুলহাসের লাশ হয়তো কিছুক্ষন পর দাফন হবে। আত্মহত্যার লাশ হয়তো কবরস্থানে ঠাই পাবে না; সমাধিত হবে কোন এক আড়া-জঙ্গলে কিংবা নদীর ধারে। জুলহাস নামক হৃদয়ে বিত্তবান ছেলেটির কবরের কোন অস্তিত্ব থাকবে না। সবাই ভুলে যাবে জুলহাসের কথা। পৃথিবীর কয়েকটি প্রাণী ছাড়া জানবে না জুলহাসের আত্মত্যাগ। জুলহাসের প্যারালাইসড মা, শান্তনা, আমি এবং বাজারের কুকুরগুলি।।
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০১৫ সকাল ১১:০৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×