স্মৃতির পাতা- মা, শিউলি ফুলের মালা ও অপেক্ষা
২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তোমাকে খুব মনে পড়ে মা। মনে আছে ছোটবেলায় যখনই আমি দুষ্টমি করতাম তখনই তুমি আমাকে ভয় দেখাতে হারিয়ে যাবে বলে। মা বিশ্বাস কর আমি এখন আর দুষ্টমি করিনা। তা হলে কেন ফিরে আসোনা? ছোটবেলায় একবার স্কুল পালিয়েছিলাম বলে তুমি বলেছিলে আর যদি কখনও এমন করি তাহলে তুমি চলে যাবে। বিশ্বাস কর মা আমি এখন আর স্কুল পালাই না।একবার যখন আমার টাইফায়েড হয়েছিল সারারাত ঘুমাতে পারতাম না। তুমি আমার মাথায় হাত বুলিয়ে দিতে। মাঝরাতে যদি ঘুম ভেঙ্গে যেত চোখ মেলেই তোমার মুখটা দেখতে পেতাম, উদ্বিগ্ন চোখে তাকিয়ে থাকতে। এখনো মাঝে মাঝে ঘুম ভেঙ্গে যায় মাঝরাতে। অন্ধকারে তোমার মুখটা খুজে বেড়াই। জানো মা পুকুরঘাটে যখনই গোসল করতে যাই পানির মধ্যে যেন তোমার প্রতিবিম্ব দেখতে পাই। কিন্তু বাস্তবের তুমি কোথাও নেই মা। তোমার হাতে লাগানো শিউলি গাছটা এখন আরো বড় হয়েছে। ছোটবেলায় তুমি যেমন আমার জন্য শিউলি ফুল কুড়িয়ে মালা গাঁথতে আমিও তেমনি প্রতিদিন তোমার জন্য শিউলি ফুলের মালা নিয়ে অপেক্ষায় থাকি। বিকাল গড়িয়ে সন্ধ্যা আসে। ফুলগুলো একসময় কুঁকড়ে যায় কিন্তু তুমি আসো না। কেন মা? আজ যখন পুকুরঘাটে বসে ছিলাম দূরে কুয়াশার মধ্যে যেন তোমাকে দেখতে পাচ্ছিলাম। হ্যাঁ তুমিই তো! কিন্তু তুমি চলে যাচ্ছো কেন মা? একবার শুধু আমাকে বুকে জড়িয়ে নাও মা, শুধু একবার। মা যেও না প্লিজ। বাইরে ফজরের আযানের শব্দে ঘুমটা ভেঙ্গে গেল। উঠতে হবে তারাতারি। শিউলি ফুলগুলো যে আমার জন্য অপেক্ষা করছে।
বিঃ দ্রঃ ব্লগে এটাই আমার প্রথম লেখা। ভুল ত্রুটিগুলো ক্ষমা করবেন।
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুন
ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন