somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পিকনিক

০৮ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কি ইমু পিকনিকে যাবেন না। হেড স্যর বেশ অবাক হয়ে প্রশ্ন করলেন। আমি না সূচক মাথা নেড়ে বললাম বাবা রাজি না।
এখনও তো কচি খুকি রয়ে গেছেন দেখি, ভার্সিটি থাকতে কখনও যাননি।

বাবা আমাদের দূরে যাওয়া পছন্দ করেন না, তার উপর মা অসুস্থ। বাসায় রান্না বান্নার ব্যপার আছে।
হেড স্যর নাছোড়বান্দা, সীমা আপাকে দায়িত্ব দিলেন আমার বাসায় বোঝানোর জন্য। সীমা আপা বেশ সদালাপী, আর সবাইকে খুব সহযেই কনভিন্স করতে পারেন। বিকালে উনার হাসবেন্ডকে নিয়ে ঠিক বাসায় হাজির, বাবা আর রাজি না হয়ে পারলেন না। শুক্রবার সকালে উঠেই বার বার ফোন স্কুল থেকে আর দেরি করা গেল না। স্কুলে গিয়ে দেখি এলাহি কারবার বিশাল এক বাসে সব ডেক ডেকচি উঠানো হচ্ছে, হারুন ভাই আর উনার সান্গ পান্গরা এসব নিয়ে তীব্র হৈ চৈ এ ব্যস্ত।
বাস ছাড়তে ছাড়তে ৯ টা। মাইকে তীব্র শব্দে হিন্দি গান বাজছে, আমি আর নীতু একসাথে বসলাম। ও দেখি কানে একটা ছোট মাইক্র ফোন এমপি থ্রি নিয়ে এসেছে চোখে রোদ চশমা। সভাবতঃই আমি জানলার দিকে বসলাম। ঘন্টা খানেকের মধ্যেই নতুন কর্ণফুলি সেতু পার হলাম।

কক্সবাজার পৌছাতে পৌছাতে দুপুর ১ টা। অবশ্য এরমধ্যে একবার হালকা নাস্তা হয়ে গেল। পিছনে ছাত্রছাত্রীরা নিজেরায় গান গাওয়া শুরু করছে, একজন একজন ডেকে মাইকে ধরিয়ে দেওয়া হচ্ছে, কচি কন্ঠে প্রেমের গান শুনে বেশ মজা হচ্ছিল। এক পিচ্চি ও প্রিয়া প্রিয়া তুমি কোথায় বেশ কঠিন ভাবে গাইল, স্যর এরপর এক মেয়েকে মাইক ধরিয়ে দিয়ে বললেন মা তুমি 'আমি' 'তুমি' বাদ দিয়ে একটা গান গাও। মেয়েটা নার্ভাস হয়ে নাকি তেমন গান খুজে না পেয়ে গান না গেয়েই চলে গেল।

কক্সবাজার সমুদ্র সৈকতে আমি আগে কখনও আসিনি, যখন পৌছালাম তীব্র রোদ। একটা ছায়ামত যায়গায় বাস দাড়িয়ে খাওয়া দাওয়া সারা হলো। স্যররা গেলেন জুমার নামাজ পড়তে। সৈকতে নামতে নামতে ৩টা রোদ কমে এসেছে। সব পিচ্চিদের ভাগ করে দেওয়া হলো যাতে অঘটন না ঘটে, আমার দায়িত্বে পড়ল নিষাদ, মিতু, ফারজানা আর শাম্মি। ভয়ে একটু পানিতে পা ডুবিয়েই ছাতার তলে চলে এলাম।
এর পরে গেলাম হিমছড়ি, পাহাড়ের উপর থেকে যেন সমুদ্র হাতছানি দেয়।



সারি সারি ঝাউবন যেন হাতছানি দেয় বারে বারে।


হিমছড়ির ঝর্ণাটাও বেশ।

ইনানী বিচের মুখেই সুন্দর কিছু নৌকা যেন চাদের মত।

কাকড়া গুলো কি সুন্দর আর্ট করেছে বালির পরে।


আর প্রবালগুলো যেন পাথরের গড়া।
১১টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×