somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বর্তমানের হরতাল কি অদৌ কোন গনতান্ত্রিক রীতিনীতি মানছে ?? :|:|:|

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


একটা সময় ছিলো যখন হরতাল দিলে দেশের মানূষ স্বতঃস্ফুর্তভাবে রাস্তায় নেমে পড়ত ও যে যার অবস্থান থেকে তার অবস্থান বা সমর্থন জানাতো। যেমনটা হত ব্রিটিশ, পাকিস্তান বিরোধী আন্দোলন থেকে এরশাদ বিরোধী আন্দোলন পর্যন্ত।
কিন্তু এরশাদের পতনের সাথে সাথে যেন হরতালেরও নৈতিক পতন হয়েছে বলে মনে হয়। হরতালকে রাজনৈতিকদলগুলো তাদের গনতান্ত্রিক অধিকার বলে মনে করে কিন্তু এই তথাকথিত হরতালে কারনে সাধারন মানুষের গনতান্ত্রিক অধিকারসহ মানবাধিকার লঙ্ঘনের সীমা ছাড়িয়ে গেছে।
হরতাল বর্তমান সময়ে সাধারন মানুষের জীবনকে করেছে দুর্দশাগ্রস্থ,ঝুকিপুর্ন ও আর্থিকভাবে ক্ষয়ক্ষতির শিকার হয়ে প্রতিনিয়ত নতুন নতুন দরিদ্র্যের জম্ম দিচ্ছে আবার কেউ কেউ শিকার হচ্ছে পঙ্গুত্বের বা মৃত্যুর কোলে ঢলে পড়ছে সাধারন পথচারী।

হরতাল আসলে কি ?
গনতান্ত্রিক রীতিতে কোন ব্যক্তি,গোষ্ঠী বা দল যেকোন যৌক্তিক কারনে হরতাল ডাকতে পারে তারপক্ষে জনমতকে প্রমান করার জন্য বা জনমত সৃষ্টির লক্ষ্যে। এক্ষেত্রে সংক্ষুব্ধ ব্যক্তি বা গোষ্ঠীর পক্ষে যারা সহমত পোষন করবে তারা কল-কারখানা,যানবাহন,দোকানপাট বন্ধ রাখা সহ তাদের যাবতীয় কর্মকান্ড সাময়িক ভাবে স্থগিত রেখে বা লাগাতার সেই কর্মসূচী পালন করতে পারে, অন্যদিকে যারা সেই কর্মসূচীর সাথে একমত নন তারা চাইলে তাদের দৈনন্দিন কাজকর্ম চালিয়ে যেতে পারেন। এভাবেই ফুটে উঠবে সেই সংক্ষুব্ধ ব্যক্তি,দল বা গোষ্ঠীর পক্ষে বিপক্ষে জনমত। কিন্তু এখানে জোর করে কাউকে কিছুতে বাধ্য করার কোন সুযোগ গনতন্ত্রে নেই যদি কেহর উপর জোর করে চাপিয়ে দেয়া হয় তা হয়ে যায় জুলুম।

বর্তমানে আমাদের রাজনৈতিক দলগুলো হরতাল ডাকেন ও সাধারন জনগনকে জিম্মি করে, নানা প্রকারের অত্যাচার ও জোর করে হরতাল করতে বাধ্য করেন।

হরতাল করা যদি রাজনৈতিক দলগুলোর গনতান্ত্রিক অধিকার হয়ে থাকে তবে জনগনেরও অধিকার আছে রাস্তা ঘাটে চলাফেরা করার,স্কুল-কলেজ, অফিস বা ব্যবসা বানিজ্য চালিয়ে যাওয়ার। কাউকে জোর করে বা অগ্নিসংযোগ করে কাজকর্ম থেকে বিরত রাখার কোন সুযোগ নেই।

রাজনৈতিক দলগুলো যৌক্তিকভাবে হরতালের ডাক দিচ্ছে কিনা সে প্রশ্নে আমি যাবো না কিন্তু একজন নিরীহ ব্যক্তি যার সাথে রাজনৈতিক কোণ সংশ্লিষ্টতা নেই তার জানমালের ক্ষতি করা বা যানবাহন ও প্রতিষ্ঠান জ্বালিয়ে দেয়া কি কোন গনতান্ত্রিক ক্রিয়া হতে পারে ?

রাজনৈতিক দলগুলোতো জোর জুলুম আর জ্বালাও পোড়াও করে তাদের গনতান্ত্রিক অধিকার অগনতান্ত্রিকভাবে ঠিকই চর্চা করে যাচ্ছে কিন্তু আমাদের সাধারন মানূষের গনতান্ত্রিক অধিকার কই ??

কার কাছে জিম্মি হয়ে পড়েছে আমাদের অধিকার ?



# পোস্ট রিভিশন চলছে ,বানান বা বাক্যে ভুল ভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি#
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×