somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

:):D:)পিসিবি’র ঘাঁড় মটকালো “বিপিএল”২০১৩B-)B-)B-)

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কাকতালীয়ভাবে এবার সেরা দশজন ব্যাটসম্যানদেরর মধ্যে ছয়জনই বাংলাদেশী আবার সেরা দশ বোলারের ছয়জনই বাংলাদেশী। এর চাইতে বড় সাফল্য কি হতে পারে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য। বিশ্বের বাঘা বাঘা খেলোয়াড়রা মাঠ চষে বেরিয়েছেন পুরো একটি মাস কিন্তু সাফল্যের দিক দিয়ে বাংলাদেশের দামাল ছেলেরা এগিয়ে।

মাত্র ২৪ ঘন্টার নোটিশে পিসিবি যখন তাদের নোংরা ছলাকলার অংশ হিসেবে খেলোয়াড় ছাড় না করার সিদ্ধান্ত জানিয়ে দেয় তখন বিপিএল নিয়ে এক গভীর শংকা জেগেছিলো সব ক্রিকেটপ্রিয় বাংলাদেশীর মনে। নানা দিধাদ্বন্দ আর আশঙ্কার দোলাচলে বিপিএল ২০১৩ ঠিকই মাঠে গড়ায় এবং পরিস্থিতিও ধীরে ধীরে আসতে থাকে বিসিবির অনুকুলে।

বিসিবি কে ধন্যবাদ দিতে হয় কারন তারা ঠিকই পিসিবি'কে দেখিয়ে দিল বাংলাদেশের ক্রিকেটের ভিত্তি কতটা মজবুত।
তাদের আরো একটা শিক্ষাও দিলো যে, ঘৃনা দিয়ে প্রাপ্তি হয় না।

বিপিএল ২০১৩ সব চাইতে বড় প্রাপ্তি আমি বলব " বাংলাদেশী খেলোয়াড়দের বিপ্লব" পাকিস্তানীদের হটিয়ে দিয়ে আমার দেশের তরুনরা সে জায়গা দখল করে নিয়েছে। আগামীতে পাকিস্তানীদের ছাড়াও বিপিএল চালানো কোন কঠিন ব্যাপার হবে না। শুধুমাত্র বাংলাদেশীরা সময়মত জ্বলে উঠায় বিপিএল ২০১৩ পেয়েছে দেশ বিদেশের লাখো ক্রিকেটপ্রেমীর অকৃত্রিম ভালোবাসা। বিসিবি চাইলেনির্দ্বিধায় ভবিষ্যতের টুর্নামেন্টগুলোতে পাকিস্তানী খেলোয়াড়দের উপড় নিষেধাজ্ঞাও জারি করতে পারে । টগবগে সাব্বির,তাসকিন,মুক্তার আলীদের সাথে সাকিব,মুশফিক,গাজি,আশরাফুল,মিলন,জিয়া,নাফিস,আনামুল,তামিম,মমিনুল ও নাসিররাই যথষ্ট এক বিপিএল সফল করার জন্য।

আর বিসিবির বড় জয় পিসিবির সাথে। পাকিস্তানীদের পাশ কাটিয়ে বিপিএল সফল সমাপ্ত হওয়ায় পিসিবি এখন সারা ক্রিকেট দুনিয়ায় অবজ্ঞার পাত্র,অন্যদিকে তাদের নিজেদের লীগ "পিএসএল" :((শুরু না করতে পারার ব্যার্থতা ও বিপিএল খেলতে না দিয়ে খেলোয়াড়দের একটা বড় ধরনের আয় থেকে বঞ্চিত করায় তারা এখন ঘরে বাইরে কঠিন সমালোচনার মুখোমুখি। আবার বাংলাদেশকেও আর পাকিস্তানের মত একটি অনিরাপদ দেশে সফর করতে হচ্ছে না এটাতো রীতিমত একটা বোনাস।

আরো বড় খবর হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড স্বীকার করেছে,তারা এখন দারুন অর্থ সঙ্কটে আছে যা কিনা খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠতে না পারলে সামনে ঘরোয়া লীগ চালানো ও খেলোয়াড়দের বেতন দেয়াই কঠিন হয়ে পড়বে।

কিন্তু বিসিবির ব্যাপারটা হয়েছে উলটা, একটা ভালো আয় হয়েছে বিপিএল থেকে তাই প্রথমশ্রেনী লীগের ফাইনাল খেলাটা গোলাপী বলে ৫ দিনের ডে-নাইট ম্যাচ করে জমজমাট করতে খরচ করছে প্রচুর টাকা, আবার উদীয়মান খেলোয়াড় যেমন শামসুর,মার্শাল আইয়ুবরা খুব সহসাই আসছে বিসিবির বেতনের আওতায়।

মানে বিপিএল ২০১৩ যেমন ছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও স্থানীয় খেলোয়াড়দের অনেক সাফল্য বয়ে আনা একটি কাব্য তেমনি
অন্যদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড এর জন্য বয়ে এনেছে অনেক ব্যর্থতা আর গ্লানিতে ভরা লজ্জায় ন্যুজ ঘাঁড় মটকানো একটি দুঃস্বপ্ন যার পরিনাম মাথায় নিয়ে বয়ে বেড়াতে হবে অনেকদিন।

# পোস্ট রিভিশন চলছে ,বানান বা বাক্যে ভুল ভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি#
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫২
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×