somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিক্ষাখাতে বরাদ্দ- তুলনামুলক আলোচনা

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




বিখ্যাত ফরাসি সেনাপতি নেপোলিয়ন বোনাপার্ট বলেছেন “ আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি উপহার দেব ” । মানুষের আত্নিক ও সামাজিক উন্নতি বিধান করে এই শিক্ষাই। যে জাতি যত বেশি শিক্ষিত সেই জাতি তত বেশি উন্নত। প্রত্যেক ধর্মগ্রন্থে শিক্ষাকে বিশেষ ভাবে গুরুত্ব দিয়েছে। শিক্ষার কারনেই মানুষ অন্যান্য প্রাণী থেকে নিজেকে আলাদা ভাবতে পারে। শিক্ষা থাকা না থাকা যেমন মানুষে মানুষে ব্যবধান সৃষ্টি করে তেমনি শিক্ষাই এক জাতি থেকে অন্য জাতিকে স্বতন্ত্র করে তোলে।

সুতরাং শিক্ষা ব্যাতীত কোন জাতি উন্নতির শিখরে পৌছাতে পারে না। শিক্ষাই মানুষের সু-কোমল বৃত্তিগুলোকে প্রস্ফুটিত করে তোলে। মানবিক গুণের বিকাশ ঘটে শিক্ষার মাধ্যমে। কিন্তু আমাদের দেশে বর্তমান শিক্ষা ব্যবস্থা ভিন্ন। বর্তমান সময়ে শিক্ষার প্রচার-প্রসার ঘটছে বাণিজ্যিক ভিত্তিতে।ফলে শিক্ষা আর সকলের পক্ষে সহজে গ্রহন করা সম্ভব হচ্ছে না। দরিদ্র জনগোষ্ঠী শিক্ষার আলো থেকে আজ বঞ্চিত হচ্ছে।তারা এই বাণিজ্যিক শিক্ষা ব্যবস্থার সাথে টিকে থাকতে পাচ্ছে না। ফলস্বরুপ দেশে বৃদ্ধি পাচ্ছে অশিক্ষিত, অদক্ষ বেকার জনসংখ্যা।

গেল কয়েক বছর ধরে মোট বাজেটের আকার ক্রমান্বয়ে বাড়লেও, শিক্ষা খাতে বরাদ্দের পরিমাণ রয়ে গেছে নিম্নমুখী ধারায়। এ খাতে বরাদ্দ বৃদ্ধি না হয়ে বরং আরো কমেছে। বিশ্বের অনেক দেশেই শিক্ষা খাতে বরাদ্দের পরিমাণ ৬ শতাংশের ওপরে থাকলেও, বাংলাদেশে এখনো তা দুইয়ের ঘরেই আটকে আছে।

গত ছয় বছরের বাজেট বিশ্লেষণ করে দেখা যায়, ২০০৯-২০১০ অর্থবছরে শিক্ষা খাতে বরাদ্দ ছিল জাতীয় বাজেটের ১৪ দশমিক ১৮ শতাংশ। ১০-১১ অর্থবছরে ১৩ দশমিক ৫৯ শতাংশ, ১১-১২ অর্থবছরে ১২ দশমিক ১৩ শতাংশ, ১২-১৩ অর্থবছরে ১১ দশমিক ১৭ শতাংশ, ১৩-১৪ অর্থবছরে ১১ দশমিক ২৯ শতাংশ এবং সর্বশেষ ১৪-১৫ অর্থবছরে ১৩ দশমিক শুণ্য এক শতাংশ বরাদ্দ দেয়া হয়।

আন্তর্জাতিক মানদণ্ডে শিক্ষা খাতে একটি দেশের মোট জাতীয় আয় বা জিডিপির ৬ শতাংশ বরাদ্দ আদর্শ হিসেবে ধরা হয়। কিন্তু বাংলাদেশে এই হার রয়েছে দুই শতাংশের কাছাকাছি। অথচ বিশ্বের বিভিন্ন দেশে এর চিত্র ভিন্ন (http://goo.gl/3I0zYW ) (https://goo.gl/ppLdNG) ।

শিক্ষাখাতে বরাদ্দ বাড়ানোর পরিবর্তে বর্তমান সরকার কর্তৃক দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের উপর আরোপিত অতিরিক্ত ৭.৫% ভ্যাট ভবিষ্যত প্রজন্মকে হুমকির মুখে ঠেলে দেবে একথা নিশ্চিতভাবেই বলা যায়।


সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০৫
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গালিব সাহেব, মিথ্যারও তো একটু সামাজিক মর্যাদা আছে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৩



মির্জা গালিব বলেছেন -
“পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা আদালতে। আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে, যেটা পানশালা।”

গালিব সাহেব, আপনার কথায় যুক্তি আছে।... ...বাকিটুকু পড়ুন

লাউঞ্জ এন্ড ফুড রিভিউ; দ্যা সেন্স

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪২


নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,... ...বাকিটুকু পড়ুন

অধরা বালিকা

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:১৮




লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি... ...বাকিটুকু পড়ুন

যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১৮


প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।

সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

×