গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক ইউনিপে টু ইউ এর ২০০ টি এজেন্ট একাউন্ট জব্দ করে। অভিযোগ, তারা ৩ টি মূল একাউন্ট এ টাকা জমা না দিয়ে এই সব এজেন্ট দের একাউন্টে টাকা জমা দিয়ে গ্রাহকদের টাকা হাতিয়ে নিচ্ছে। এ সব অ্যাকাউন্ট থেকে কোন টাকা তুলতে দেওয়া হচ্ছে না।
ব্যাংক অ্যাকাউন্ট জব্দ হওয়ার পর থেকে গ্রাহকদেরও টাকা দেওয়া বন্ধ রেখেছে ইউনিপেটুইউ। ইউনিপেটুইউ বলছে, এজেন্টদের অ্যাকাউন্ট চালু না করা পর্যন্ত গ্রাহকদের টাকা পরিশোধ করা সম্ভব হবে না। ফলাফল, দেশের অন্তত পাঁচ হাজার গ্রাহকের কিস্তির টাকা পাওয়া বন্ধ হয়ে গেছে।
এতে ইউনিপেটুইউ যদি আসলেই প্রতারণা করার মানসিকতা নিয়ে থাকে, তাহলে আপাতদৃষ্টিতে (অথবা বাংলাদেশ ব্যাংক এর দৃষ্টিতে ) তাদের থমকে দেয়ার একটি পদক্ষেপ এটি।
এখন এডমিনিস্ত্রেটিভ দৃষ্টিকোণ থেকে না দেখে ব্যাপারটি সাধারণ অসহায় বাঙ্গালিদের দৃষ্টিকোণ থেকে দেখা যাক।
১| ইউনিপেটুইউ তে বিনিয়োগকারি সাধারন মানুষ এর টাকা এই ২০০ টি এজেন্ট একাউন্ট এ ছিল। যদি ১ টি একাউন্ট এ ৫০ জনের টাকাও থাকে, তবে ২০০ টি একাউন্ট এ ১০০০০ জনের টাকা ছিল। যদি একজন বিনিয়োগকারি ২০০০০ টাকাও বিনিয়োগ করে থাকে, তবে ১০০০০ জন বিনিয়োগ করেছেন প্রায় ২০ কোটি টাকা। এই যে একাউন্ট গুলো ফ্রীজ করা হল, তাতে লাভ টা কাদের হল? ক্ষতি টাও বা কাদের হল?
২| আমরা সবাই যদিও ইউনিপেটুইউ এর বিরুদ্ধে প্রতারনার অভিযোগ তুলছি, কিন্তু আমরা কেউই ইউনিপেটুইউ এর বিরুদ্ধে আজ অব্দি কোন প্রতারনার অকাট্য প্রমাণ দিতে পারছিনা। কারণ সকল বিনিয়োগকারি তাদের কিস্তির টাকা নিয়ম মাফিক ফেরত পাচ্ছিলেন। কিন্তু একাউন্ট জব্দের পর কেউ আর কিস্তির টাকা পাবেন না। দুর্ভাগ্য হলেও সত্য যে অনেক দারিদ্রে নিষ্পেষিত মানুষ শেষ ভরসা হিসেবে ইউনিপেটুইউ তে বিনিয়োগ করেন। এখন বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তে যে তাদের সর্বস্বান্ত হবার জোগার, এই দায়িত্ত কে নেবে?
কিছু নিছক পরামর্শ ঃ
১| বাংলাদেশ ব্যাংক কি পারতো না, সেই ২০০ একাউন্ট এর হোল্ডেরদের খুজে বের করে তাদের কাছে বিনিয়োগকারিরা যত টাকা পেত, তা তাদের কাছ থেকে তুলে আনতে? এটা কি একটি রেগুলেটরী বডির জন্য খুব কষ্টসাধ্য ব্যাপার ছিল?
২| ইউনিপেটুইউ এর ওয়েব সাইট এ সকল বিনিয়োগকারির তথ্য রয়েছে। তাদের প্রত্যেকের পাওনা টাকার পরিমাণ নির্ণয় করে ইউনিপেটুইউ এর কর্তাব্যাক্তিদের কাছ থেকে তা কি উসুল করা যেত না?
৩| 'যুবক' এর তো অফিসই গায়েব হয়ে গিয়েছিল। সে তুলনায় ইউনিপেটুইউ এর অফিস সহ কর্তাব্যাক্তিরা চর্মচক্ষুর সামনে বিদ্যমান। যদি প্রতারণাই করে, তবে তাদের আটক করে বিনিয়োগকারিদের বিনিয়োগকৃত অর্থ আদায় করা কি অসম্ভব?
৪| বাংলাদেশ ব্যাংক এর দাবি, ইউনিপেটুইউ দেশের টাকা বিদেশে পাচার করছে। আমার মস্তিষ্ক যা জানে, তা হল বাংলাদেশ বাংলাদেশ ব্যাংক এর চোখের অগোচরে এভাবে "ব্যাংক টু ব্যাংক" অর্থ পাচার অসম্ভব। আমার প্রশ্ন, তবে ইউনিপেটুইউ কি করে এ টাকা পাচার করল? তবে কি সর্ষের মধ্যেই ভূত বিদ্যমান?
৫| শেষ কথাটি কোন পরামর্শ নয়, আশংকা। প্রতারক ব্যাবসা প্রতিষ্ঠানগুলো সবসময় একটি বাধার অপেক্ষায় থাকে, যাতে গ্রাহক দের সেই বাধার অযুহাত দেখিয়ে অচিরেই তল্পিতল্পা গুছিয়ে পকেট টাকার বান্ডিলে ভর্তি করে ভেগে যাওয়া যায়। ইউনিপেটুইউ এর সকল একাউন্ট জব্দ করে বাংলাদেশ ব্যাংক কি ইউনিপেটুইউ-কে আমাদের অসহায় দরিদ্র মানুষগুলোর রক্ত পানি করা অর্থ এভাবে পকেট ভর্তি করে ভেগে যাওয়ারই সুযোগ করে দিলনা??
লিখেছেনঃ নাজমুস সাকিব।
ইউনিপে টু ইউ এর একাউন্ট জব্দ ও কিছু প্রশ্ন ???
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার
বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।