ইদানীং দেশে-বিদেশে প্রায়ই মুঠোফোন বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছেআজকাল মুঠোফোন অনেকটা খেলনা সামগ্রীর মতোই যেন ব্যবহূত হচ্ছে। কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের এ অপরিহার্য যন্ত্রটি ঠিক মতো ব্যবহার না করলে অনেক সময় তা ভয়াবহ বিপদের কারণ হয়ে উঠতে পারে। ইদানীং দেশে-বিদেশে প্রায়ই মুঠোফোন বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। এতে হতাহতেরও ঘটনা ঘটছে। মুঠোফোন বিস্ফোরণের কারণ ও যত্ন-আত্তির কিছু পরামর্শ দেওয়া হয়েছে অলনিউজবিডির এক প্রতিবেদন।
কেন ও কীভাবে বিস্ফোরণ
চার্জে থাকা অবস্থায় মুঠোফোন ব্যবহারে প্রায়ই বিস্ফোরণের ঘটনা ঘটে। কারণ চার্জে থাকা অবস্থায় মুঠোফোনের মাদারবোর্ডে অতিরিক্ত চাপ পড়ে। এই সময় মুঠোফোন ব্যবহার করলে নানাভাবে এই চাপ আরও বেড়ে যায়। সস্তা ও বেনামি কোম্পানির মুঠোফোন এই চাপ সহ্য করতে পারে না। ফলে তা বিস্ফোরিত হয়।
আন্তর্জাতিক নম্বর থেকে আসা কল বা মিসড কলকে কল বম্বিং বলে। যদি কেউ এই ধরনের কল রিসিভ বা কল ব্যাক করেন এবং এই কলটি যদি একটি নির্দিষ্ট সময় অতিক্রম করে, তখন মুঠোফোন বিস্ফোরিত হতে পারে।
কিছু অ্যান্ড্রয়েড স্মার্টফোনে থাকা ম্যালওয়ার বা যান্ত্রিক ত্রুটির কারণে চার্জের সময় অতিরিক্ত চাপে মুঠোফোন বিস্ফোরিত হতে পারে।
সাবধানতা
সস্তার প্রলোভনে পড়ে ভুঁইফোঁড় কোম্পানির মুঠোফোন কেনা উচিত নয়। যথাসম্ভব ব্র্যান্ডের মুঠোফোন কেনা বুদ্ধিমানের কাজ। কেনার সময় মুঠোফোনের আইএমইআই নম্বর ঠিক আছে কি না, তা পরীক্ষা করা উচিত। মুঠোফোনের গায়ে লেখা নম্বর এবং বাক্স ও রসিদে লেখা নম্বর মিলিয়ে দেখতে হবে।
এ ছাড়া কেনার সময় মুঠোফোনের ইয়ারফোন, ব্যাটারি, চার্জার ইত্যাদি খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা উচিত। বিশেষ করে ব্যাটারির ভোল্টেজ ও চার্জারের মাত্রার যথার্থতা নিশ্চিত করা উচিত। মাত্রাতিরিক্ত চার্জে মুঠোফোন বিস্ফোরিত হতে পারে।
চার্জে থাকা অবস্থায় মুঠোফোন ব্যবহার পরিহার করতে হবে। এই সময়ে যদি ফোন রিসিভ করতেই হয়, তবে ফোন থেকে চার্জার খুলে ফেলুন।
মুঠোফোনে মাত্রাতিরিক্ত চার্জ না হওয়ার বিষয়টি নিশ্চিত করুন। ব্যাটারি পরিপূর্ণভাবে চার্জ হয়ে গেলে তা খুলে ফেলুন। ব্যাটারির গুণগত মানে কোনো ধরনের ত্রুটি দেখা গেলে দ্রুত তা পরিবর্তন করুন।
আরো পড়ুনঃ
চমৎকার ১০টি গেমিং ল্যাপটপ ! Review of 10 Gaming Laptop
যেকোন ব্যাংকের বুথে ১০ টাকা চার্জে টাকা উত্তোলন করা যাবে
সৌদি ধনকুবেরদের যৌন লোলুপতার শিকার সিরিয়ার শরণার্থীরা
Android ব্যবহারকারীরা নিয়ে নিন দারুন ৩টি অ্যাপস, যা কথা বলবে
যা অবশ্যই জেনে রাখা প্রয়োজনঃ মোবাইল ফোন কেন বিস্ফোরিত হয়!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
চা এর আড্ডা।

শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি
কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।
২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন
২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন
৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন
পুরানো সেই দিনের কথা ....

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।