somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজাকার আব্দুল আলীমের নির্দেশে যুবতীদের ধরে নিয়ে সম্ভ্রমহরণ ও বহু লোককে হত্যা করা হয়

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্ষেতলালে গণহত্যা:
একাত্তরের মে মাসের শেষের দিকে কোনো একদিন সকালবেলা ক্ষেতলাল হিন্দুপল্লী, উত্তরহাট শহর, হারুনজা হাটসহ বিভিন্ন স্থানে গণহত্যা, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। রাজাকার আলীমের নির্দেশে যাদেরকে হত্যা করা হয়, তাদের মধ্যে রয়েছে, বাদল, সচীন ওরফে ভানু, প্রবাস চন্দ্র শীল, মনিভূষণ চক্রবর্তী, কার্তিক চন্দ্র বর্মণ, নিমাই চন্দ্র বর্মণ, প্রিয়নাথ বর্মনসহ অপরিচিত আরও ৩ জন।
রাজাকার আব্দুল আলীমের নির্দেশে বিভিন্ন থানায় শান্তিকমিটি গঠন করা হয়। রাজাকার আব্দুল আলীম ও পাকিস্তানী মেজর আফজালের নীলনকশা ও পরিকল্পনায় জয়পুরহাটের বিভিন্ন উপজেলা, পার্শ্ববর্তী নওগাঁ জেলা এবং দিনাজপুরের সীমান্তবর্তী এলাকায় শান্তিবাহিনীর সহায়তায় লুটপাট চালায়। রোযার ঈদের আগে ক্ষেতলাল থানাধীন উত্তরহাট শহর হাটের পশ্চিম পাশে আনুমানিক বিকেল ৩টায় মেজর আফজাল ও রাজাকার আব্দুল আলীম একটি জীপ গাড়িযোগে আসে। সঙ্গে বহু পাকিস্তানী সেনা। ৫০০/৭০০ জনকে নিয়ে সেখানে মাইক লাগিয়ে জনসভার আয়োজন করা হয়। রাজাকার আব্দুল আলীম জনসভায় বলে যে, আগামী ঈদে আমরা কলকাতা গড়ের মাঠে নামায পড়ব। সাধারণ মানুষের সাহস বৃদ্ধির জন্য কাউকে ক্ষমা করা যাবে না। এদের যা পাও লুট করে নাও। হত্যার জন্য ১০ জনকে ক্ষেতলাল সদরে নিয়ে যাওয়া হয়।
মিশন স্কুলে সম্ভ্রমহরণ:
একাত্তরের ১৮ জুন রাতের বেলায় দক্ষিণ খাস পাহুনন্দা মিশন স্কুলে কয়েক যুবতীকে ১৫ দিন আটকে রেখে সম্ভ্রমহরণ করা হয়। ঘটনার বিবরণে প্রকাশ ১৮ জুন ১৫০ থেকে ২০০ জনের একদল পাকিস্তানী সৈন্য মিশন স্কুলে আসে। সেখানে দুই থেকে আড়াইশ’ জন নিরীহ মানুষকে আটক করে। এর মধ্য্যে ১৫০ জনকে সেই রাতেই গুলি করে হত্যা করে তাদের লাশ গর্ত করে পুঁতে রাখা হয়। বাকিদের পরদিন ছেড়ে দেয়া হয়। এছাড়া রাজাকার আব্দুল আলীমের নির্দেশে তার ঘাতক বাহিনী মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধ করে, যা অভিযোগপত্রে উঠে এসেছে

[সংগৃহীত]
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধার-দেনার ক্ষেত্রে ব্যাংকিং চ্যানেল কেন গুরুত্বপূর্ণ

লিখেছেন নাহল তরকারি, ১৯ শে জুন, ২০২৬ সকাল ১১:২৭



ব্যক্তিগতভাবে আমি কাউকে টাকা ধার দেওয়ার পক্ষপাতী নই। কারণ বাস্তব অভিজ্ঞতায় দেখা যায়, ধার দেওয়া টাকা সময়মতো বা সম্পূর্ণ ফেরত পাওয়ার সম্ভাবনা অনেক ক্ষেত্রেই কম থাকে। বর্তমানে প্রয়োজনীয় অর্থের জন্য... ...বাকিটুকু পড়ুন

অনশন আপডেট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:০৭

আগামী শুক্রবার জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে ব্যারিস্টার সুমন ভাইয়ের মুক্তির দাবীতে ১ ঘণ্টা অবস্থান কর্মসূচি করার লক্ষ্য স্থাপন করেছি। এই ১ ঘণ্টা আমি কোন খাবার বা পানীয় গ্রহণ করবো না।... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৮

লিখেছেন রাজীব নুর, ১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:২২



আজ শুক্রবার। শুক্রবার মুসলমানদের জন্য বিশেষ একটি দিন।
আজ বাংলা আষাঢ় মাসের ৫ তারিখ। যদিও বর্ষাকাল। আজ আকাশে মেঘ নেই। বরং রোদ উঠেছে। রোদের তাপ ভালোই। শাহেদ পথে বের... ...বাকিটুকু পড়ুন

ইউরোপের সবচেয়ে বড় ফিনটেঁক কোম্পানী রিপাবলিক ইউরোপকে ছেড়ে দেওয়ার সত্য ঘটনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:১৩

বাংলাদেশের আইটি ফার্মগুলোর মাঝে আমার ফার্মই তাঁর ইঞ্জিনিয়রাদের সবচেয়ে বেশি বেতন দিতো। আমার সিনিয়র রুবি অন রেইলস ব্যাকএন্ড ডেভেলপার ছিলো রিফাত। বয়স ৩০, সেই বয়সেই সে মাসে পেতো... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো পূর্ণিমায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫



তুমি ছাড়া ভালো লাগে না পূর্ণিমা চাঁদ, তুমি লুকিয়ে চন্দ্রিমার হলুদ বর্ণে। মায়াবী জোছনা মাখা রাত সবই যেন নিস্ফল, মন যেন হারিয়েছে আঁধারে সব সময় কাঁদে। চারিদিকে যেন... ...বাকিটুকু পড়ুন

×