মনে করার কোন কারণ নাই যে মূল্যবোধহীনতার মাশুল হিসেবে এই জাতির উপর এক মারাত্মক গজব নাযিল হবে। কে কোথায় কীভাবে মাশুল দিচ্ছে আমরা জানি না। একটি পরিবারে যখন একটি অপমৃত্যু ঘটে যায় এবং যখন পুরো সমাজ তা নিয়ে নির্লিপ্ত থাকে, সরকার অপরাধী না ধরে উলটে গা জ্বলানো সব কথা বলে, সেই পরিবারটির জন্য কিন্তু সেটাই মাশুল হয়ে গিয়েছে। চারদিকে যা চলছে, তাতে কার উপর কবে সেই পরিণতি এসে ঠেকে তা কেউ বলতে পারে না।
গ্যারান্টি আছে কাল বাড়ি থেকে বেরিয়ে ফিরে আসতে পারবেন? খুব ক্ষমতাধর কোন লোকের যদি রোষানলে পড়ে যান? বা ক্ষমতাধরদের ভুল বোঝাবুঝির মধ্যেই না হয় পড়লেন? হবে আপনার প্রিয়জন হারানোর বিচার? কী মনে হয়?
মনে রেখেন, সাগর আর রুনি কিন্তু আমাদের আম জনতার চেয়ে অনেক হাই প্রোফাইল মেন্টেন করত। তারা তো এক হিসেবে ভ্যানিশই হয়ে গেল, তাদের তদন্তও ভ্যানিশ হয়ে গেল। আমাদের ভ্যানিশ হতে আর কত বাকি, আমরা কী করে নিশ্চিত হচ্ছি?
আগে ক্রসফায়ারে মারা যেত সব নামীদামী গুন্ডা আর সন্ত্রাসী। এখন কিন্তু গুমের চরিত্রটা সেরকম নয়। কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সিদ্ধেশ্বরী কলেজের ছাত্র, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র, গার্মেন্টসে কাজ করা ছেলেমেয়ে, এরা কিন্তু দলের না, সংগঠনের না, কিছুই না। স্রেফ গুম হয়ে গেছে। কে করেছে, কবে করেছে, কেউ জানে না। পাড়ার লোক বলেছে সাদা মাইক্রোবাসে করে পুলিশ নিয়ে গেছে। কিন্তু ওরা সাক্ষী দিবে? আপনি প্রমান করতে পারবেন পুলিশ নিয়েছে? আপনি জানাজাও পড়াতে পারবেন না, কবরও হবে না। কীভাবে করবেন? লাশ পেলে তো!
কী করবেন? ক্ষমতাধরের শিকার হওয়ার অপেক্ষায় বসে থাকবেন?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




