নতুন এই কম্পিউটার চিপটি 16 হাজারেরও বেশি মস্তিষ্ক কোষ থেকে সংকেত গ্রহন করতে পারবে। আর পালটা সংকেত পাঠাতে পারবে শতাধিক মস্তিষ্ক কোষে। এর আগের নিউরন-কম্পিউটার ইন্টারফেস মাএ কয়েকটি নিউরনের সাথে যোগাযোগ রাখতে পারতো।
ইতালী ও জামর্ানের বিজ্ঞানীদের একটি দল মোবাইল চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইনফিনিয়নের সঙ্গে এ প্রকল্পে কাজ করছে। বিজ্ঞানীরা 16 হাজার 384 টি ট্রানজিষ্টর এবং শ শ ক্যাপাসিটর এক মিলিমিটার দৈঘর্্য ও প্রসহের এই মাইক্রোচিপে বসাতে সক্ষম হন। ট্রানজিষ্টরগুলো নিউরন থেকে আসা সংকেত গ্রহন করে ও ক্যাপাসিটরগুলো নিউরনে সংকেত পাঠায়।
গবেষকরা এখন ইঁদুরের মস্তিষ্ক কোষ নিয়ে মাইক্রোচিপটির পরীক্ষা করছেন। এর আগে তারা আরও ক্ষুদ্র প্রাণীর নিউরন নিয়ে কাজ করেছেন। তারা জানান, স্তন্যপায়ী প্রাণীর নিউরন খুবই ক্ষুদ্র ও জটিল। তাই এই নিউরন নিয়ে কাজ করাও কঠিন।
ইতালীর পাদুয়া বিশ্ববিদ্যালয়ের অণু জীববিজ্ঞানী স্তেফানো ভ্যাসেনেলিয়া বলেন, হাজার হাজার নিউরন নিয়নএন করা গেলে নতুন নতুন গবেষণার দ্্বার উন্মুক্ত হবে। নিউরন ও মাইক্রোচিপ নিয়ে এ গবেষণা নিশ্চিতভাবেই নিউরনের কার্যপদ্ধতি সম্পর্কে আরও ভালোভাবে জানতে আমাদের সাহায্য করবে। ভবিষ্যতে এই গবেষণা থেকে জীবন্ত নিউরন ব্যবহার করে কম্পিউটারের স্মৃতি রাখার একদম নতুন উপায় বেরিয়ে আসতে পারে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।







