somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাতির কাছে জবাবদিহিতা

০৮ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কিংবা মুক্তিযুদ্ধের সপক্ষের দল হিসেবে পরিচয় দিয়ে অনেক নাটক করেছেন, নিজেরাও নেচেছেন কিংবা রাজাকারের হাত ধরেছেন। যার ফলস্রুতিতে ওই রাজাকার, মা-বোনদের ধর্ষনকারীরা এখনও বীরদর্পে আমার বাংলা মা'র দেহে উপর এখনও চষে বেড়াচ্ছে, ওরা আবারও আজ স্বাধীনতার ৪২ বছর পর আমার বাংলা মা'র আঁচল আমাদের জাতীয় পতাকা ছিঁড়েছে, শহীদ মিনার ভেঙ্গেছে, ওরা আমাদের পবিত্র ধর্মশালার মুসুল্লি ভাইদের নামাজের জায়নামাজ পুড়িয়েছে, ওরা মুসুল্লি ভাইদের মোনাজাত করতে দেয়নি, ওরা মুসুল্লি ভাইদের প্রিয় নবীর সুন্নাত নামাজটুকু আদায় করতে দেয়নি, ওরা আমাদের পবিত্র ধর্মকে পুঁজি করে, ইসলামের ব্যানার ব্যবহার করে মানুষকে পথভ্রষ্ট করছে। এই জারজগুলো হিন্দু সম্প্রদায়ের ধর্মাশালা ভেঙ্গেছে, পুড়িয়ে দিয়েছে বাড়ি-ঘর। ৪৫ হাজার পরিবারকে অন্ধকারে ঠেলে দিয়েছে। লাখো শিশু, যুবককে পথভ্রষ্ট করতে লিপ্ত।

আমি সরকারি দল তথা ক্ষমতার আসনে থাকা দলকে আজ প্রকাশ্যে বলছিঃ আমি মুক্তিযুদ্ধ করিনি, মুক্তিযুদ্ধ দেখিনি । কিন্তু পড়েছি ইতিহাস, শুনেছি ইতিহাস বাবা-মা'র কাছ থেকে, শুনেছি সেই ৭১ এর নয় মাসের প্রতিটিদিনের কালো রাতের কথা, শুনেছি বঙ্গবন্ধুর সেই ৭ই মার্চের ভাষন। আমি ওই পশুদের ক্ষমা করবনা, ক্ষমা হতে দেবনা এবং এটা আমার শপথ।

আপনারা ওয়াদা করেছেন, এদের সর্বোচ্চ শাস্তি বাস্তবায়ন করবেন। এখনও আমরা চেয়ে আছি আপনাদের দিকে, শাস্তি বাস্তবায়ন এখনও আমরা পায়নি। আমরা তাকিয়ে আছি আপনাদের দিকে আপনারা আপনাদের ওয়াদা পূরন করবেন, জাতিকে কলঙ্ক থেকে মুক্ত করবেন। নতুবা জাতি এবার আপনাদের ক্ষমা করবেনা, আমরা আপনাদের কখনই ক্ষমা করবনা।

আমরা বাঙালী জাতি, নির্ভিক সৈনিক। আমরা জানি কি করে আমাদের বাংলা মা'র সম্ভ্রম রক্ষা করতে হয়, জানি কি করে মানচিত্র ছিঁনিয়ে আনতে হয়।

জয় বাংলা
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×