somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিপজ্জনক হয়ে উঠছে গ্যাস বিতরণ লাইন

০৬ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যেনতেনভাবে নিম্নমানের অবৈধ লাইন বসিয়ে গ্যাস নেওয়ার চেষ্টা, বিদ্যমান লাইনে অননুমোদিত কমপ্রেসর ও বিশেষ ধরনের রেগুলেটর স্থাপনের কারণে গ্যাসের বিতরণ লাইনগুলো বিপজ্জনক হয়ে উঠছে। এসব লাইনে যেকোনো সময় দুর্ঘটনা ঘটে মানুষের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।
পেট্রোবাংলা ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সূত্রগুলো জানায়, গ্যাস-সংযোগ বন্ধ থাকাকালে বিদ্যমান লাইনের মধ্যে অবৈধ সংযোগ নেওয়া হতো। তবে সংযোগ চালু করার পর শুরু হয়েছে নিষেধাজ্ঞা অমান্য করে বেপরোয়া অবৈধ লাইন বসানো।
সূত্রগুলো জানায়, রাজধানীর পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে যেকোনো শ্রেণীর ঠিকাদারের মাধ্যমে নিম্নমানের পাইপ দিয়ে এ ধরনের হাজার হাজার ফুট লাইন বসানো হচ্ছে। অনেক ক্ষেত্রে এর সঙ্গে তিতাসের একশ্রেণীর কর্মকর্তা-কর্মচারী জড়িত। অননুমোদিত এসব লাইন স্থাপনে যথাযথ নিরাপত্তা মানদণ্ড বজায় রাখা হচ্ছে না।
ঢাকার কেরানীগঞ্জে সরেজমিন দেখা গেছে, তিতাস গ্যাসের নেটওয়ার্কের বাইরেও গ্রামের পর গ্রামজুড়ে লাইন বসানো হয়েছে এবং হচ্ছে। এসব লাইন নেওয়া হচ্ছে কতিপয় আবাসন কোম্পানির আবাসিক প্রকল্পের কাছে, যাতে ওই সব প্রকল্পে গ্যাস-সংযোগ দেওয়া যায়।
জানতে চাইলে তিতাসের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক নওশাদ ইসলাম প্রথম আলোকে বলেন, এভাবে লাইন বসানোর বিষয় তাঁরাও জানেন। একাধিক জায়গায় ওই কাজ বন্ধ করতে গিয়ে তাঁদের কর্মকর্তা-কর্মচারীরা লাঞ্ছিত হয়েছেন। কোথাও প্রভাবশালী ব্যক্তিরা ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে কর্মকর্তাদের বাধা দিয়েছেন। অবশ্য এসব লাইন চিহ্নিত করে গ্যাস-সংযোগ না দেওয়া কঠিন হবে না।
অভিযোগ পাওয়া গেছে, বিপুল অর্থ লেনদেনের বিনিময়ে এসব লাইন হচ্ছে। রাজধানীর ভাটারা থানার একটি আবাসিক প্রকল্পের ২৫০টি প্লটের প্রতিটিতে সংযোগের জন্য ৬৫ হাজার টাকা দিয়ে লাইন বসানো হচ্ছে। ওই এলাকা তিতাসের নেটওয়ার্কের বাইরে। কেরানীগঞ্জ, গাজীপুর, নরসিংদী প্রভৃতি এলাকায়ও তিতাসের নেটওয়ার্কের বাইরে লাইন বসানো হচ্ছে।
পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুর বলেন, এসব লাইন রাখা যাবে না। কারণ, একদিকে এগুলো করা হচ্ছে সরকারি আদেশ অমান্য করে অবৈধভাবে। অন্যদিকে নিয়ম মেনে মানসম্পন্ন জিনিসপত্র ব্যবহার করে এগুলো করা হচ্ছে না। ফলে জননিরাপত্তার জন্য এই লাইনগুলো মারাত্মক বিপর্যয়ের কারণ হতে পারে। তাই এসব লাইনে গ্যাস সরবরাহ করা সম্ভব হবে না। সময়মতো এ ব্যাপারে অভিযান চালানো হবে।
কমপ্রেসর ও রেগুলেটর: এদিকে অনেক শিল্প ও বাণিজ্যিক গ্রাহক বিদ্যমান গ্যাস লাইনে অবৈধভাবে ও ঝুঁকিপূর্ণ অবস্থায় কমপ্রেসর (গ্যাসের চাপ বাড়ানোর যন্ত্র) বসাচ্ছেন। যেসব এলাকায় গ্যাসের চাপ কম, সেখানে এই প্রবণতা বেশি।
তিতাসের সূত্র জানায়, গত সোমবার নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি স্পিনিং মিলের ছাদ থেকে এ রকম একটি কমপ্রেসর আটক করা হয়। এটি আসলে এয়ার কমপ্রেসর। কিন্তু কারখানার লাইনে গ্যাসের চাপ বাড়ানোর জন্য সেটিই ব্যবহার করা হচ্ছিল, যা খুবই ঝুঁকিপূর্ণ। এ রকম আরও ঘটনার খবর পেয়ে স্থানগুলোতে গেলেও তা সহজে ধরা যায় না।
এ ছাড়া কোনো কোনো শিল্প ও বাণিজ্যিক গ্রাহক তাঁদের লাইনে ‘লো ডিফারেন্সিয়াল রেগুলেটর’ নামে বিশেষ ধরনের রেগুলেটর বসাচ্ছেন। এতে মূল লাইনে গ্যাসের চাপ কম থাকলেও তাঁদের প্রতিষ্ঠানে রেগুলেটরটি সঠিক চাপেই গ্যাস সরবরাহ করে। কিন্তু এতে আশপাশের গ্রাহকের লাইনের চাপ আরও কমে যায়।
তিতাসের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জানান, আজকাল কোনো কোনো গ্রাহক তাঁদের শিল্পে বা প্রতিষ্ঠানে এ ধরনের রেগুলেটর স্থাপনের জন্য অনুমোদনও চাইছেন। কিন্তু তা দেওয়া সম্ভব নয়। কারণ, এতে কোনো না কোনো গ্রাহক ক্ষতিগ্রস্ত হবেন।
ডিইপিজেডের লাইন থেকে চুরি: সাভারের ঢাকা ইপিজেডে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের জন্য দুটি লাইন আছে। দুটি লাইনেরই বিভিন্ন স্থানে অবৈধভাবে ছিদ্র করে শাখা লাইন করে অন্যত্র গ্যাস নেওয়া হচ্ছে। এ প্রবণতা বাড়তে থাকায় এখন ইপিজেডের কারখানাগুলো সঠিক চাপে গ্যাস পাচ্ছে না। এ জন্য ২৫ কোটি টাকা ব্যয়ে আরেকটি লাইন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই ব্যয় ইপিজেড কর্তৃপক্ষ বহন করছে।
নতুন সংযোগ চলছে: সরকার গত ৭ মে নতুন গ্যাস-সংযোগ উন্মুক্ত করে দেওয়ার পর অবৈধ হিসেবে আবেদনকারী ছাড়া অন্য গ্রাহকদের সংযোগ দেওয়া শুরু হয়েছে। এই গ্রাহকদের মধ্যে আছেন সংযোগ বন্ধের আগেই চাহিদাপত্র ইস্যু করা নতুন গ্রাহক, যাঁরা চুলার সংখ্যা বাড়াতে চান, এমন গ্রাহক এবং বিভিন্ন আবাসিক কোম্পানির ভবনগুলো।
এর মধ্যে বিতরণ কোম্পানিগুলোর প্রক্রিয়াগত বিলম্বের কারণে আবাসিক কোম্পানিগুলো নিজেদের উদ্যোগে ঠিকাদার নিয়োগ করে লাইন টানছে। অন্যগুলো বিতরণ কোম্পানির ব্যবস্থাপনায় দেওয়া হচ্ছে। তিতাস সূত্র জানায়, তারা এখন পর্যন্ত একেবারে নতুন সংযোগ দিয়েছে প্রায় তিন হাজার। চুলার সংখ্যা বাড়িয়েছে প্রায় দুই হাজার। অবৈধ গ্রাহকদের আবেদনগুলো তালিকাভুক্ত করা হচ্ছে, যাতে নতুন কোনো গ্রাহক এই শ্রেণীতে আবেদন করতে না পারেন। তালিকাভুক্তির কাজ শেষ হলেই এই শ্রেণীর গ্রাহকের সংযোগ বৈধ করার কাজ শুরু হবে।
তিতাস সূত্র জানায়, নির্ধারিত সময়ের (গত ২০ জুন) মধ্যে তারা ৫৮ হাজার ৭৭৭ গ্রাহকের কাছ থেকে এক লাখ ৬৪ হাজার ৮০৩টি চুলার সংযোগ বৈধ করার আবেদন পেয়েছে।
পেট্রোবাংলা সূত্র জানায়, অন্য তিনটি বিতরণ কোম্পানির এলাকায় অবৈধ সংযোগ বৈধ করার আহ্বানে একেবারে সাড়া মেলেনি। চট্টগ্রামকেন্দ্রিক কর্ণফুলী বিতরণ কোম্পানিতে ৫৭টি ও কুমিল্লাকেন্দ্রিক বাখরাবাদে ১২০টি আবেদন জমা পড়েছে। পশ্চিমাঞ্চল বিতরণ কোম্পানির এলাকায় কোনো আবেদন জমা পড়েনি।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

×